2 Chronicles 30:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আল্লাহ্‌র হাত এহুদার উপরও ছিল, ফলত তিনি তাদেরকে এক চিত্ত দিয়ে মাবুদের কালাম অনুসারে বাদশাহ্‌র ও কর্মকর্তাদের হুকুম পালন করতে প্রবৃত্ত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়া যিহূদাতেও লোকজনের উপর ঈশ্বর হাত রেখে তাদের মনে একতা দিলেন, যেন তারা সদাপ্রভুর বাক্য অনুসারে, রাজার ও তাঁর কর্মকর্তাদের আদেশ পালন করতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহূদাতেও ঈশ্বরের হস্ত বিদ্যমান হইল, ফলতঃ তিনি তাহাদিগকে এক চিত্ত দিয়া সদাপ্রভুর বাক্যানুসারে রাজার ও অধ্যক্ষদের আজ্ঞা পালন করিতে প্রবৃত্ত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহূদাতেও ঈশ্বরের হস্ত বিদ্যমান হইল, ফলতঃ তিনি তাহাদিগকে এক চিত্ত দিয়া সদাপ্রভুর বাক্যানুসারে রাজার ও অধ্যক্ষদের আজ্ঞা পালন করিতে প্রবৃত্ত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের হাত যিহূদার লোকদের উপরেও ছিল, তাই সদাপ্রভুর বাক্য অনুসারে রাজা ও তাঁর কর্মচারীদের আদেশ পালন করবার জন্য তিনি তাদের মন এক করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌র হাত এহুদার লোকদের উপরেও ছিল, তাই মাবুদের কালাম অনুসারে বাদশাহ্‌ ও তাঁর কর্মচারীদের হুকুম পালন করবার জন্য তিনি তাদের মন এক করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরও যিহুদীয়ার মানুষের মাঝে কর্মরত ছিলেন যেন রাজা ও তাঁর পারিষদদের আদেশ অনুযায়ী ঈশ্বরের ইচ্ছাপালনে একমত হয়ে তারা ঐক্যবদ্ধ হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এমনকি যিহূদাতেও প্রভু এমনভাবে চলেছিলেন যাতে সমস্ত লোক, রাজা ও তাঁর উচ্চপদস্থ কর্মচারীদের মেনে চলতে রাজী হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরের হাত যিহূদার লোকদের উপরে আসলো, তাই সদাপ্রভুর বাক্য অনুযায়ী রাজা ও তাঁর কর্মচারীদের আদেশ পালন করবার জন্য তিনি তাদের মন এক করলেন।