2 Chronicles 30:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দ্বিতীয় মাসে খামিহীন রুটির উৎসব পালন করার জন্য বিস্তর লোক, এক মহাসমাজ, জেরুশালেমে একত্র হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দ্বিতীয় মাসে খামিরবিহীন রুটির উৎসব পালন করার জন্য বিশাল জনতা জেরুশালেমে সমবেত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দ্বিতীয় মাসে তাড়ীশূন্য রুটীর উৎসব পালনার্থে বিস্তর লোক, এক মহাসমাজ, যিরূশালেমে একত্র হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দ্বিতীয় মাসে তাড়ীশূন্য রুটির উৎসব পালনার্থে বিস্তর লোক, এক মহাসমাজ, যিরূশালেমে একত্র হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দ্বিতীয় মাসে খামিহীন রুটির পর্ব পালন করবার জন্য অনেক অনেক লোক যিরূশালেমে জড়ো হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দ্বিতীয় মাসে খামিহীন রুটির ঈদ পালন করবার জন্য অনেক অনেক লোক জেরুজালেমে জমায়েত হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দ্বিতীয় মাসে খামিরবিহীন রুটির উৎসব পালন করার জন্য বিপুল সংখ্যক লোক জেরুশালেমে উপস্থিত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দ্বিতীয় মাসে বহু ব্যক্তি জেরুশালেমে খামিরবিহীন রুটির উৎসব পালন করতে এলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দ্বিতীয় মাসে তাড়ীশূন্য রুটির পর্ব পালন করবার জন্য অনেক লোক, এক মহাজনতা যিরূশালেমে জড়ো হল।