2 Chronicles 30:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা জেরুশালেমের সমস্ত কোরবানগাহ্‌ দূর করলো এবং ধূপদাহের জন্য পাত্রগুলোও দূর করে কিদ্রোণ স্রোতে নিক্ষেপ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জেরুশালেমে তারা বেদিগুলি সরিয়ে দিয়েছিল এবং ধূপবেদিগুলি পরিষ্কার করে সেখানে রাখা জিনিসপত্র কিদ্রোণ উপত্যকায় ছুঁড়ে ফেলে দিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা উঠিয়া যিরূশালেমস্থ যজ্ঞবেদি সকল দূর করিল, এবং ধূপদাহের নিমিত্ত পাত্র সকলও দূর করিয়া কিদ্রোণ স্রোতে নিক্ষেপ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা উঠিয়া যিরূশালেমস্থ যজ্ঞবেদি সকল দূর করিল, এবং ধূপদাহের নিমিত্ত পাত্র সকলও দূর করিয়া কিদ্রোণ স্রোতে নিক্ষেপ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পূজা করবার জন্য পশু-উৎসর্গের যে সব বেদী ও যে সব ধূপদানী যিরূশালেমে ছিল তারা সেগুলো সরিয়ে নিয়ে কিদ্রোণ উপত্যকায় ফেলে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পূজা করবার জন্য পশু-উৎসর্গের যে সব বেদী ও যে সব ধূপদানী জেরুজালেমে ছিল তারা সেগুলো সরিয়ে নিয়ে কিদ্রোণ উপত্যকায় ফেলে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা জেরুশালেম মন্দিরে ব্যবহৃত হোমবলির যজ্ঞবেদী ও ধূপ জ্বালানোর সমস্ত বেদী নিয়ে গিয়ে কিদ্রোণ উপত্যকায় ফেলে দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরা সকলে জেরুশালেমের ভ্রান্ত দেবদেবীদের জন্য বানানো বেদী ও ধুপধূনো দেবার বেদীগুলো ভেঙে কিদ্রোণ উপত্যকায় ফেলে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পূজা করবার জন্য পশু উৎসর্গের যে সব বেদী এবং যে সব ধূপদানী যিরূশালেমে ছিল তারা সেগুলো নিয়ে কিদ্রোণ উপত্যকায় ফেলে দিল।