2 Chronicles 30:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দ্বিতীয় মাসের চতুর্দশ দিনে তারা ঈদুল ফেসাখের কোরবানী করলো; আর ইমাম ও লেবীয়েরা লজ্জিত হয়ে নিজদেরকে পবিত্র করলো এবং মাবুদের গৃহে পোড়ানো-কোরবানী উপস্থিত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দ্বিতীয় মাসের চতুর্দশতম দিনে তারা নিস্তারপর্বের মেষশাবকটি বধ করল। যাজক ও লেবীয়েরা লজ্জিত হয়ে ঈশ্বরের উদ্দেশে নিজেদের উৎসর্গ করলেন এবং সদাপ্রভুর মন্দিরে হোমবলি নিয়ে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দ্বিতীয় মাসের চতুর্দ্দশ দিনে তাহারা নিস্তারপর্ব্বের বলি হনন করিল; আর যাজকেরা ও লেবীয়েরা লজ্জিত হইয়া আপনাদিগকে পবিত্র করিল, এবং সদাপ্রভুর গৃহে হোমবলি উপস্থিত করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দ্বিতীয় মাসের চতুর্দশ দিনে তাহারা নিস্তারপর্বের বলি হনন করিল; আর যাজকেরা ও লেবীয়েরা লজ্জিত হইয়া আপনাদিগকে পবিত্র করিল, এবং সদাপ্রভুর গৃহে হোমবলি উপস্থিত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা দ্বিতীয় মাসের চৌদ্দ দিনের দিন উদ্ধার-পর্বের ভেড়ার বাচ্চা কাটল। এতে পুরোহিত ও লেবীয়েরা লজ্জা পেয়ে নিজেদের শুচি করলেন এবং সদাপ্রভুর ঘরে পোড়ানো-উৎসর্গের জিনিস নিয়ে আসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা দ্বিতীয় মাসের চৌদ্দ দিনের দিন উদ্ধার-ঈদের ভেড়ার বাচ্চা জবাই করল। এতে ইমাম ও লেবীয়রা লজ্জা পেয়ে নিজেদের পাক-সাফ করলেন এবং মাবুদের ঘরে পোড়ানো-কোরবানীর জিনিস নিয়ে আসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর সেই মাসের চোদ্দ তারিখে তারা তারণোৎসবের বলিরূপে মেষশাবক বলি দিল। যে সমস্ত পুরোহিত ও লেবীয় নিজেদের আনুষ্ঠানিকভাবে শুচি করেন নি, তাঁরা লজ্জিত হয়ে প্রভু পরমেশ্বরের কাছে নিজেদের উৎসর্গ করলেন এবং হোমবলি উৎসর্গ করার যোগ্যতা অর্জন করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দ্বিতীয় মাসের 14 দিনের দিন এরা নিস্তারপর্বের নৈবেদ্যটি বলি দিলেন| যাজকগণ ও লেবীয়রা লজ্জিত মনে সেবার কাজের জন্য প্রস্তুত হলেন কারণ তাঁরা অনুষ্ঠানটির জন্য যথাযথভাবে পবিত্র ছিলেন না| তাঁরা প্রভুর মন্দিরে হোমবলি নিয়ে এলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা দ্বিতীয় মাসের চৌদ্দ দিনের র দিন নিস্তারপর্ব্বের ভেড়ার বাচ্চা বলি দিল। এতে যাজক ও লেবীয়েরা লজ্জা পেয়ে নিজেদের শুচি করলেন এবং সদাপ্রভুর ঘরে হোম বলির জিনিস নিয়ে আসলেন।