2 Chronicles 30:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা আল্লাহ্র লোক মূসার শরীয়ত অনুসারে তাদের রীতি অনুযায়ী যার যার স্থানে দাঁড়াল, ইমামেরা লেবীয়দের হাত থেকে রক্ত নিয়ে ছিটিয়ে দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে ঈশ্বরের লোক মোশির বিধান অনুসারে তারা তাদের নির্দিষ্ট স্থানে গিয়ে দাঁড়িয়েছিলেন। লেবীয়েরা যাজকদের হাতে যে রক্ত তুলে দিয়েছিল, তারা সেই রক্ত যজ্ঞবেদিতে ছিটিয়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা ঈশ্বরের লোক মোশির ব্যবস্থানুসারে প্রণালীক্রমে আপন আপন স্থানে দাঁড়াইল, যাজকেরা লেবীয়দের হস্ত হইতে রক্ত লইয়া প্রক্ষেপ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা ঈশ্বরের লোক মোশির ব্যবস্থানুসারে প্রণালীক্রমে আপন আপন স্থানে দাঁড়াইল, যাজকেরা লেবীয়দের হস্ত হইতে রক্ত লইয়া প্রক্ষেপ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর ঈশ্বরের লোক মোশির আইন-কানুন অনুসারে তাঁরা তাঁদের নির্দিষ্ট স্থানে গিয়ে দাঁড়ালেন। পুরোহিতেরা লেবীয়দের হাত থেকে রক্ত নিয়ে ছিটিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আল্লাহ্র বান্দা মূসার শরীয়ত অনুসারে তাঁরা তাঁদের নির্দিষ্ট স্থানে গিয়ে দাঁড়ালেন। ইমামেরা লেবীয়দের হাত থেকে রক্ত নিয়ে ছিটিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরভক্ত মোশির বিধানের নির্দেশ অনুযায়ী তাঁরা মন্দিরে নিজেদের স্থান গ্রহণ করলেন। লেবীয়রা বলির রক্ত পুরোহিতদের হাতে দিলেন, পুরোহিতেরা সেই রক্ত বেদীতে ছিটিয়ে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশির বিধি অনুযায়ী, তাঁরা মন্দিরে তাঁদের নির্ধারিত জায়গাগুলি গ্রহণ করলেন| লেবীয়রা যাজকদের হাতে রক্তের পাত্র তুলে দেবার পর যাজকরা সেই রক্ত বেদীতে ছিটিয়ে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর ঈশ্বরের লোক মোশির ব্যবস্থা অনুযায়ী তাঁরা তাঁদের নির্দিষ্ট জায়গা গিয়ে দাঁড়ালেন। যাজকেরা লেবীয়দের হাত থেকে যে রক্ত পেয়েছিল তা নিয়ে ছিটিয়ে দিলেন।