2 Chronicles 30:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা যারা নিজেদেরকে পবিত্র করে নি, এমন অনেক লোক সমাজে ছিল; অতএব মাবুদের উদ্দেশে পবিত্র করবার জন্য লেবীয়েরা নাপাক সব লোকের জন্য ঈদুল ফেসাখের কোরবানীর কাজে নিযুক্ত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু জনতার ভিড়ে অনেকেই ঈশ্বরের উদ্দেশে নিজেদের উৎসর্গ করেননি, তাই প্রথাগতভাবে যারা শুচিশুদ্ধ ছিল না ও যারা তাদের আনা মেষশাবকগুলি সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করতে পারেনি, তাদের হয়ে লেবীয়দেরই নিস্তারপর্বের মেষশাবকগুলি বধ করতে হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা যাহারা আপনাদিগকে পবিত্র করে নাই, এমন অনেক লোক সমাজের মধ্যে ছিল; অতএব সদাপ্রভুর উদ্দেশে পবিত্র করণার্থে লেবীয়েরা অশুচি সকল লোকের জন্য নিস্তারপর্ব্বের বলিঘাতনকার্য্যে নিযুক্ত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা যাহারা আপনাদিগকে পবিত্র করে নাই, এমন অনেক লোক সমাজের মধ্যে ছিল; অতএব সদাপ্রভুর উদ্দেশে পবিত্র করণার্থে লেবীয়েরা অশুচি সকল লোকের জন্য নিস্তারপর্বের বলিদান কার্যে নিযুক্ত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকদের মধ্যে অনেকে নিজেদের শুচি করে নি। সেইজন্য এদের হয়ে সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করবার জন্য উদ্ধার-পর্বের ভেড়ার বাচ্চা লেবীয়দেরই কাটতে হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকদের মধ্যে অনেকে নিজেদের পাক-সাফ করে নি। সেইজন্য এদের হয়ে মাবুদের উদ্দেশে কোরবানী দেবার জন্য উদ্ধার-ঈদের ভেড়ার বাচ্চা লেবীয়দেরই জবাই করতে হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বহুলোক আনুষ্ঠানিকভাবে শুচি না হওয়ায় তারা তারণোৎসবের মেষশাবক বলি দিতে পারল না, তাই লেবীয়রা তাদের হয়ে প্রভু পরমেশ্বরের কাছে মেষশাবক বলি উৎসর্গ করে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উপস্থিত লোকদের মধ্যে অনেকেই ছিলেন যাঁরা এই পবিত্র সেবার কাজের জন্য নিজেদের প্রস্তুত করেন নি| এরকম লোকদের জন্য, লেবীয়রা নিস্তারপর্বের নৈবেদ্যটি বলিদান করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ লোকদের মধ্যে অনেকে নিজেদের শুচি করে নি এমন লোক ছিল। সেইজন্য সব লোকদের হয়ে সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করবার জন্য নিস্তার পর্বের মেষের বাচ্চা লেবীয়দেরই বলি দিতে হয়েছিল।