2 Chronicles 30:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত বিস্তর লোক, আফরাহীম, মানশা, ইষাখর ও সবূলূন থেকে আগত অনেক লোক, নিজেদেরকে পাক-পবিত্র করে নি, কিন্তু লিখিত বিধির বিপরীতে ঈদুল ফেসাখের মেজবানী ভোজন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদিও যেসব লোকজন ইফ্রয়িম, মনঃশি, ইষাখর ও সবূলূন থেকে এসেছিল, তাদের মধ্যে অধিকাংশ জনই নিজেদের শুচিশুদ্ধ করেননি, তবু তারা লিখিত বিধিনিয়মের বিরুদ্ধে গিয়ে নিস্তারপর্বের ভোজ খেয়েছিল। কিন্তু হিষ্কিয় তাদের জন্য প্রার্থনা করে বললেন, “মঙ্গলময় সদাপ্রভু তাদের প্রত্যেককে ক্ষমা করুন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ বিস্তর লোক, ইফ্রয়িম, মনঃশি, ইষাখর ও সবূলূন ইহতে [আগত] অনেক লোক, আপনাদিগকে শুচি করে নাই, কিন্তু লিখিত বিধির বিপরীতে নিস্তারপর্ব্বের ভোজ ভোজন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ বিস্তর লোক, ইফ্রয়িম, মনঃশি, ইষাখর ও সবূলূন হইতে [আগত] অনেক লোক, আপনাদিগকে শুচি করে নাই, কিন্তু লিখিত বিধির বিপরীতে নিস্তারপর্বের ভোজ ভোজন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইফ্রয়িম, মনঃশি, ইষাখর ও সবূলূন-গোষ্ঠীর অনেকে নিজেদের শুচি না করেই নিয়মের বিরুদ্ধে উদ্ধার-পর্বের ভোজ খেয়েছিল। কিন্তু হিষ্কিয় তাদের জন্য প্রার্থনা করে বললেন, “যদিও উপাসনা-ঘরের নিয়ম অনুসারে তারা শুচি হয় নি তবুও যারা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর ইচ্ছামত চলবার জন্য মন স্থির করেছে, মংগলময় ঈশ্বর যেন তাদের সবাইকে ক্ষমা করেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আফরাহীম, মানশা, ইষাখর ও সবূলূন-গোষ্ঠীর অনেকে নিজেদের পাক-সাফ না করেই নিয়মের বিরুদ্ধে উদ্ধার-ঈদের মেজবানী খেয়েছিল। কিন্তু হিষ্কিয় তাদের জন্য মুনাজাত করে বললেন, “যদিও বায়তুল-মোকাদ্দসের নিয়ম অনুসারে তারা পাক-সাফ হয় নি তবুও যারা তাদের পূর্বপুরুষদের মাবুদ আল্লাহ্র ইচ্ছামত চলবার জন্য মন স্থির করেছে, মেহেরবান আল্লাহ্ যেন তাদের সবাইকে মাফ করেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উপরন্তু ইফ্রয়িম, মনঃশি, ইষাখর ও সবুলুন গোষ্ঠীর বহুলোক আনুষ্ঠানিকভাবে নিজেদের শুচি না করে তারণোৎসব পালন করেছিল যা বিধান সঙ্গত ছিল না। রাজা হিষ্কিয় তাদের জন্য এই প্রার্থনা নিবেদন করলেনঃ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরকম করা হল যেহেতু ইফ্রয়িম, মনঃশি, ইষাখর ও সবূলূনের অনেকেই নিস্তারপর্বের ভোজসভায় যোগদানের জন্য নিজেদের শুচি করেন নি এবং মোশির বিধি অনুযায়ী তাঁরা এটি পালন করেন নি| কিন্তু তাঁরাও যোগদান করলেন, কারণ হিষ্কিয় প্রার্থনা করে বললেন, “হে প্রভু, তুমি মঙ্গলময| এরা সকলেই সর্বান্তঃকরণে তোমার উপাসনা করতে চাইলেও বিধি অনুযায়ী নিজেদের শুচি করে নি| তুমি এদের ক্ষমা করো| তুমি আমাদের পূর্বপুরুষের আরাধ্য ঈশ্বর| এরা যদি এই পবিত্রতম স্থানের জন্য উপযুক্তভাবে নিজেদের শুদ্ধ করে নাও থাকে, তাহলেও তুমি এদের সবাইকে, যারা সমস্ত হৃদয় দিয়ে তোমাকে চায়, ক্ষমা করে দিও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ইফ্রয়িম, মনঃশি, ইষাখর ও সবূলূন গোষ্ঠীর থেকে আসা অনেক লোক আবার নিজেদের শুচি করে নি, তবুও তারা নিয়মের বিরুদ্ধে নিস্তার পর্বের ভোজ খেয়েছিল। কিন্তু হিষ্কিয় তাদের জন্য প্রার্থনা করে বললেন, “মঙ্গলময় ঈশ্বর যেন সবাইকে ক্ষমা করেন