2 Chronicles 30:2 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ বাদশাহ্‌, তাঁর কর্মকর্তারা ও জেরুশালেমের সমস্ত সমাজ দ্বিতীয় মাসে ঈদুল ফেসাখ পালন করতে ঠিক করেছিলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা ও তাঁর কর্মকর্তারা এবং জেরুশালেমের সমগ্র জনসমাজ দ্বিতীয় মাসে নিস্তারপর্ব পালন করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ রাজা, তাঁহার অধ্যক্ষগণ ও যিরূশালেমস্থ সমস্ত সমাজ দ্বিতীয় মাসে নিস্তারপর্ব্ব পালন করিতে মন্ত্রণা করিয়াছিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ রাজা, তাঁহার অধ্যক্ষগণ ও যিরূশালেমস্থ সমস্ত সমাজ দ্বিতীয় মাসে নিস্তারপর্ব পালন করিতে মন্ত্রণা করিয়াছিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা ও তাঁর কর্মচারীরা এবং যিরূশালেমের সমস্ত লোক ঠিক করল যে, দ্বিতীয় মাসে উদ্ধার-পর্ব পালন করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ ও তাঁর কর্মচারীরা এবং জেরুজালেমের সমস্ত লোক ঠিক করল যে, দ্বিতীয় মাসে উদ্ধার-ঈদ পালন করা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি তাঁর সমস্ত উচ্চপদস্থ কর্মচারী এবং জেরুশালেমে সমবেত লোকেদের সঙ্গে পরামর্শ করলেন এবং দ্বিতীয় মাসে নিস্তারপর্ব উদযাপন করবেন বলে স্থির করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ রাজা ও তাঁর কর্মচারীরা এবং যিরূশালেমের সমস্ত লোক ঠিক করল যে, দ্বিতীয় মাসে নিস্তারপর্ব্ব পালন করা হবে।