2 Chronicles 30:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সমস্ত সমাজ আরও সাত দিন পালন করতে পরামর্শ করলো; এবং সেই সাত দিন আনন্দে পালন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমগ্র জনসমাজ তখন আরও সাত দিন উৎসব পালন করার বিষয়ে একমত হল; অতএব আনন্দ করতে করতে আরও সাত দিন ধরে তারা উৎসব পালন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সমস্ত সমাজ আর সাত দিন পালন করিতে পরামর্শ করিল; এবং সেই সাত দিন আনন্দে পালন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সমস্ত সমাজ আরও সাত দিন পালন করিতে পরামর্শ করিল; এবং সেই সাত দিন আনন্দে পালন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সমস্ত লোক আরও সাত দিন সেই পর্ব পালন করবে বলে ঠিক করল; কাজেই আরও সাত দিন তারা আনন্দের সংগে সেই পর্ব পালন করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সমস্ত লোক আরও সাত দিন সেই ঈদ পালন করবে বলে ঠিক করল; কাজেই আরও সাত দিন তারা আনন্দের সংগে সেই ঈদ পালন করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাতদিন তারা তাদের পূর্বপুরুষদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে বলি উৎসর্গ করার পর আবার সকলে মিলে আরও সাতদিন উৎসব অনুষ্ঠান পালন করতে মনস্থ করল। মহানন্দে পালন করল তাদের উৎসবের অনুষ্ঠান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সমস্ত লোক আরো সাতদিন থাকতে রাজী হল| আরো সাতদিন ধরে তারা আনন্দের সঙ্গে নিস্তারপর্ব পালন করলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর সভার সমস্ত লোক আরও সাত দিন সেই পর্ব পালন করবে বলে ঠিক করল; এবং আরও সাত দিন তারা আনন্দের সঙ্গে সেই পর্ব পালন করল।