2 Chronicles 30:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত এহুদার বাদশাহ্‌ হিষ্কিয় সমাজকে উপহার দেবার জন্য এক হাজার ষাঁড় ও সাত হাজার ভেড়া দিলেন এবং কর্মকর্তারা সমাজকে এক হাজার ষাঁড় ও দশ হাজার ভেড়া দিলেন; আর ইমামদের মধ্যে অনেকে নিজেদেরকে পবিত্র করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জনসমাজের জন্য যিহূদার রাজা হিষ্কিয় এক হাজার বলদ এবং সাত হাজার মেষ ও ছাগল দিলেন, এবং কর্মকর্তারা তাদের জন্য এক হাজার বলদ ও দশ হাজার মেষ ও ছাগল দিলেন। অনেক যাজক ঈশ্বরের উদ্দেশে নিজেদের উৎসর্গ করে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ যিহূদা-রাজ হিষ্কিয় সমাজকে উপহার জন্য এক সহস্র বৃষ ও সাত সহস্র মেষ দিলেন, এবং অধ্যক্ষেরা সমাজকে এক সহস্র বৃষ ও দশ সহস্র মেষ দিলেন, আর যাজকদের মধ্যে অনেকে আপনাদিগকে পবিত্র করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ যিহূদা-রাজ হিষ্কিয় সমাজকে উপহারের জন্য এক সহস্র বৃষ ও সাত সহস্র মেষ দিলেন, এবং অধ্যক্ষেরা সমাজকে এক সহস্র বৃষ ও দশ সহস্র মেষ দিলেন; আর যাজকদের মধ্যে অনেকে আপনাদিগকে পবিত্র করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদার রাজা হিষ্কিয় সমস্ত লোকের জন্য এক হাজার ষাঁড় ও সাত হাজার ভেড়া দিলেন আর উঁচু পদের কর্মচারীরা দিলেন এক হাজার ষাঁড় ও দশ হাজার ভেড়া। পুরোহিতদের মধ্যে অনেকে নিজেদের শুচি করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদার বাদশাহ্‌ হিষ্কিয় সমস্ত লোকের জন্য এক হাজার ষাঁড় ও সাত হাজার ভেড়া দিলেন আর উঁচু পদের কর্মচারীরা দিলেন এক হাজার ষাঁড় ও দশ হাজার ভেড়া। ইমামদের মধ্যে অনেকে নিজেদের পাক-সাফ করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা হিষ্কিয় প্রজাদের ভোজের জন্য এক হাজার বৃষ ও সাত হাজার মেষ দিলেন এবং পারিষদেরা দিলেন আরও এক হাজার বৃষ ও দশ হাজার মেষ। এবার বিরাট সংখ্যক পুরোহিত আনুষ্ঠানিকভাবে নিজেদের শুচি করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার রাজা হিষ্কিয়, যাতে এটি সম্ভব হয় তার জন্য 1000 ষাঁড়, 7000 মেষ উপস্থিত লোকদের খাবার জন্য দান করলেন| নেতারা সকলে আরো 1000 ষাঁড় আর 10,000 মেষ দান করলেন| সমস্ত যাজকরা পবিত্র সেবার কাজের জন্য নিজেদের শুদ্ধ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যিহূদার রাজা হিষ্কিয় সভার সমস্ত লোকের উপহারের জন্য এক হাজার ষাঁড় ও সাত হাজার মেষ দিলেন আর উঁচু পদের কর্মচারীরা দিলেন এক হাজার ষাঁড় ও দশ হাজার ভেড়া। আর যাজকদের মধ্যে অনেকে নিজেদের শুচি করলেন।