2 Chronicles 30:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এহুদার সমস্ত সমাজ, ইমামেরা, লেবীয়রা ও ইসরাইল থেকে আগত সমস্ত সমাজ এবং ইসরাইল দেশ থেকে আগত ও এহুদায় বসবাসকারী বিদেশী সকলে আনন্দ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার সমগ্র জনসমাজ আনন্দ করল, ও তাদের সাথে সাথে যাজক ও লেবীয়েরা এবং ইস্রায়েল থেকে এসে সেখানে সমবেত হওয়া লোকজন ও ইস্রায়েল থেকে আসা তথা যিহূদায় বসবাসকারী বিদেশিরাও আনন্দ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহূদার সমস্ত সমাজ, যাজকগণ, লেবীয়গণ ও ইস্রায়েল হইতে আগত সমস্ত সমাজ, এবং ইস্রায়েল দেশ হইতে আগত ও যিহূদায় বাসকারী বিদেশী সকলে আনন্দ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহূদার সমস্ত সমাজ, যাজকগণ, লেবীয়গণ ও ইস্রায়েল হইতে আগত সমস্ত সমাজ, এবং ইস্রায়েল দেশ হইতে আগত ও যিহূদায় বাসকারী বিদেশী সকলে আনন্দ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদার সব লোকেরা, পুরোহিতেরা, লেবীয়েরা, ইস্রায়েল থেকে আসা লোকেরা এবং ইস্রায়েল ও যিহূদায় বাসকারী যে বিদেশীরা এসেছিল তারা সবাই আনন্দ করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদার সব লোকেরা, ইমামেরা, লেবীয়রা, ইসরাইল থেকে আসা লোকেরা এবং ইসরাইল ও এহুদায় বাসকারী যে বিদেশীরা এসেছিল তারা সবাই আনন্দ করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ার জনসাধারণ, পুরোহিত, লেবীয়, উত্তরাঞ্চল থেকে আগত লোকেরা এবং বিদেশীরা–যারা ইসরায়েল ও যিহুদীয়া দেশে স্থায়ীভাবে বসতি স্থাপন করেছিল–প্রত্যেকে খুব আনন্দিত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উপস্থিত প্রত্যেকে, যিহূদার প্রত্যেক যাজকগণ ও লেবীয়রা, ইস্রায়েল থেকে যিহূদায় আসা বহিরাগতরা, অন্যান্য প্রত্যেকে যারা ইস্রায়েল থেকে এসেছিলেন, তাঁদের প্রত্যেকেই খুশী ও আনন্দের সঙ্গে উৎসব পালন করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদার সব সমাজের লোকেরা, যাজকেরা, লেবীয়েরা, ইস্রায়েল থেকে আসা সব লোকেরা এবং ইস্রায়েল ও যিহূদায় বাসকারী যে বিদেশীরা এসেছিল তারা সবাই আনন্দ করল।