2 Chronicles 30:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে জেরুশালেমে বড় আনন্দ হল; কেননা ইসরাইলের বাদশাহ্ দাউদের পুত্র সোলায়মানের পরে জেরুশালেমে এই রকম ঈদ পালন করা হয় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জেরুশালেমে আনন্দের হাট বসে গেল, কারণ ইস্রায়েলের রাজা দাউদের ছেলে শলোমনের সময়ের পর থেকে, জেরুশালেমে এরকম আর কিছু কখনও হয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে যিরূশালেমে বড় আনন্দ হইল; কেননা ইস্রায়েল-রাজ দায়ূদের পুত্র শলোমনের সময়াবধি যিরূশালেমে এই প্রকার হয় নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে যিরূশালেমে বড় আনন্দ হইল; কেননা ইস্রায়েল-রাজ দায়ূদের পুত্র শলোমনের সময়াবধি যিরূশালেমে এই প্রকার হয় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরূশালেমে খুব আনন্দ হল; ইস্রায়েলের রাজা দায়ূদের ছেলে শলোমনের পরে যিরূশালেমে আর এমনভাবে পর্ব পালন করা হয় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেরুজালেমে খুব আনন্দ হল; ইসরাইলের বাদশাহ্ দাউদের ছেলে সোলায়মানের পরে জেরুজালেমে আর এমনভাবে ঈদ পালন করা হয় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আনন্দে পূর্ণ হল জেরুশালেম নগরী কারণ রাজা দাউদের পুত্র রাজা শলোমনের রাজত্বকাল থেকে এ পর্যন্ত কোন দিন এমন সমারোহ ঘটে নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই জেরুশালেমের সর্বত্র তখন খুশীর বন্যা কারণ ইস্রায়েলের রাজা, দায়ুদের পুত্র, শলোমনের সময় থেকে জেরুশালেমে এরকম কোনো উৎসব আর কখনও হয়নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে যিরূশালেমে খুব আনন্দ হল; ইস্রায়েলের রাজা দায়ূদের ছেলে শলোমনের পরে যিরূশালেমে আর এই ভাবে পর্ব পালন করা হয়নি।