2 Chronicles 30:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে লেবীয় ইমামেরা লোকদেরকে দোয়া করলো আর আল্লাহ্ তাদের মুনাজাত শুনলেন, কারণ তাদের মুনাজাত তাঁর পবিত্র বাসস্থান বেহেশতে উপস্থিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজক ও লেবীয়েরা প্রজাদের আশীর্বাদ করার জন্য উঠে দাঁড়িয়েছিলেন, এবং ঈশ্বর তাদের কথা শুনেছিলেন, কারণ তাদের প্রার্থনা স্বর্গে, তাঁর সেই পবিত্র বাসস্থানে পৌঁছে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে লেবীয় যাজকগণ উঠিয়া লোকদিগকে আশীর্ব্বাদ করিল; এবং তাহাদের রব শুনা গেল, তাহাদের প্রার্থনা তাঁহার পবিত্র বাসস্থান স্বর্গে উপস্থিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে লেবীয় যাজকগণ উঠিয়া লোকদিগকে আশীর্বাদ করিল; এবং তাহাদের রব শুনা গেল, তাহাদের প্রার্থনা তাঁহার পবিত্র বাসস্থান স্বর্গে উপস্থিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে যে লেবীয়েরা পুরোহিত ছিলেন তাঁরা দাঁড়িয়ে লোকদের আশীর্বাদ করলেন, আর ঈশ্বর তাঁদের প্রার্থনা শুনলেন, কারণ তাঁদের প্রার্থনা স্বর্গে তাঁর পবিত্র বাসস্থানে পৌঁছেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে যে লেবীয়রা ইমাম ছিলেন তাঁরা দাঁড়িয়ে লোকদের দোয়া করলেন, আর আল্লাহ্ তাঁদের মুনাজাত শুনলেন, কারণ তাঁদের মুনাজাত বেহেশতে তাঁর পবিত্র বাসস্থানে পৌঁছেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত ও লেবীয়রা প্রজাসমাজের জন্য পরমেশ্বরের আশীর্বাদ প্রার্থনা করলেন। ঈশ্বর তাঁর স্বর্গের আবাসে থেকে তাদের প্রার্থনা শ্রবণ করলেন এবং সেই প্রার্থনা মঞ্জুর করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজকগণ ও লেবীয়রা উঠে দাঁড়ালেন এবং লোকদের আশীর্বাদ করার জন্য প্রার্থনা করলেন| প্রভু স্বর্গে তাঁর পবিত্র বাসস্থান থেকে তাঁদের সেই প্রার্থনা শুনতে পেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যে লেবীয়েরা যাজক ছিলেন তাঁরা দাঁড়িয়ে লোকদের আশীর্বাদ করলেন, আর তাঁদের প্রার্থনা শুনা গেল, কারণ তাঁদের প্রার্থনা স্বর্গে তাঁর পবিত্র জায়গা পৌঁছেছিল।