2 Chronicles 30:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সংবাদ-বাহকরা বাদশাহ্র ও তাঁর কর্মকর্তাদের হাত থেকে পত্র নিয়ে ইসরাইল ও এহুদার সর্বত্র গমন করে বাদশাহ্র হুকুম অনুসারে বললো; হে বনি-ইসরাইল, তোমরা ইব্রাহিম, ইসহাক ও ইসরাইলের আল্লাহ্ মাবুদের প্রতি ফের; তাতে তোমাদের যে অবশিষ্ট লোকেরা আসেরিয়া বাদশাহ্দের হাত থেকে রক্ষা পেয়েছে, তাদের প্রতি তিনি ফিরবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজার আদেশে, রাজার ও তাঁর কর্মকর্তাদের কাছ থেকে চিঠিপত্র নিয়ে ডাকহরকরারা ইস্রায়েল ও যিহূদার সর্বত্র চলে গেল; সেই চিঠিপত্রের ভাষা ছিল এইরকম: “হে ইস্রায়েলী প্রজারা, অব্রাহাম, ইস্হাক ও ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর কাছে তোমরা ফিরে এসো, যেন তোমরা যারা অবশিষ্ট আছ, যারা আসিরিয়ার রাজাদের হাত থেকে রক্ষা পেয়েছ, তোমাদের কাছে তিনিও ফিরে আসেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ধাবকগণ রাজার ও তাঁহার অধ্যক্ষদের হস্ত হইতে পত্র লইয়া ইস্রায়েলের ও যিহূদার সর্ব্বত্র গমন করিয়া রাজাজ্ঞানুসারে এই কথা কহিল, হে ইস্রায়েল-সন্তানগণ, তোমরা অব্রাহামের, ইস্হাকের ও ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রতি ফির; তাহাতে তোমাদের যে অবশিষ্ট লোকেরা অশূর-রাজগণের হস্ত হইতে রক্ষা পাইয়াছে, তাহাদের প্রতি তিনি ফিরিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ধাবকগণ রাজার ও তাঁহার অধ্যক্ষদের হস্ত হইতে পত্র লইয়া ইস্রায়েলের ও যিহূদার সর্বত্র গমন করিয়া রাজাজ্ঞানুসারে এই কথা কহিল, হে ইস্রায়েল-সন্তানগণ, তোমরা অব্রাহামের, ইস্হাকের ও ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রতি ফির; তাহাতে তোমাদের যে অবশিষ্ট লোকেরা অশূর-রাজগণের হস্ত হইতে রক্ষা পাইয়াছে, তাহাদের প্রতি তিনি ফিরিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজার আদেশে রাজা ও তাঁর কর্মচারীদের কাছ থেকে চিঠি নিয়ে লোকেরা ইস্রায়েল ও যিহূদার সব জায়গায় গিয়ে এই কথা ঘোষণা করল, “হে ইস্রায়েলীয়েরা, আপনারা অব্রাহাম, ইস্হাক ও ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে আসুন, তাতে যাঁরা আসিরিয়ার রাজার হাত থেকে রক্ষা পেয়েছেন তাঁদের কাছে, অর্থাৎ আপনাদের কাছে তিনিও ফিরে আসবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্র হুকুমে বাদশাহ্ ও তাঁর কর্মচারীদের কাছ থেকে চিঠি নিয়ে লোকেরা ইসরাইল ও এহুদার সব জায়গায় গিয়ে এই কথা ঘোষণা করল, “হে বনি-ইসরাইলরা, আপনারা ইব্রাহিম, ইসহাক ও ইসরাইলের মাবুদ আল্লাহ্র কাছে ফিরে আসুন, তাতে যাঁরা আশেরিয়ার বাদশাহ্র হাত থেকে রক্ষা পেয়েছেন তাঁদের কাছে, অর্থাৎ আপনাদের কাছে তিনিও ফিরে আসবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা ও তাঁর পারিষদদের আদেশে যিহুদীয়া ও ইসরায়েল রাজ্যের সর্বত্র আমন্ত্রণপত্র নিয়ে দূতেরা রওনা হয়ে গেল । পত্রে লেখা ছিল: হে ইসরায়েলী প্রজাবৃন্দ, তোমরা আসিরিয়ার কবল থেকে মুক্ত হয়েছ। এবার অব্রাহাম, ইসহাক ও যাকোবের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে ফিরে এস। তিনিও তোমাদের কাছে ফিরে আসবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই বার্তাবাহকরা ইস্রায়েল ও যিহূদার সর্বত্র রাজা হিষ্কিয়র চিঠি নিয়ে গেল যাতে জানানো হল: “ইস্রায়েলের সন্ততিরা, তোমরা অব্রাহাম, ইসহাক ও ইস্রায়েলের আরাধ্য ঈশ্বরের দিকে মুখ ফেরাও| একমাত্র তাহলেই তোমরা যারা অশূররাজের সৈন্যদল থেকে পালিয়ে এসেছ, তাদের প্রতি তিনি করুণা পরবশ হবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজার আদেশে রাজা ও তাঁর কর্মচারীদের কাছ থেকে চিঠি নিয়ে লোকেরা ইস্রায়েল ও যিহূদার সব জায়গায় গিয়ে এই কথা ঘোষণা করল, “হে ইস্রায়েলীয়েরা, আপনারা অব্রাহাম, ইস্হাক ও ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে আসুন, তাতে যাঁরা অশূরের রাজার হাত থেকে রক্ষা পেয়েছেন তাঁদের কাছে, অর্থাৎ তোমাদের কাছে তিনিও ফিরে আসবেন।