2 Chronicles 30:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা তোমাদের পূর্বপুরুষ ও ভাইদের মত হয়ো না, কেননা তোমরা দেখছ, তারা তাদের পূর্বপুরুষদের আল্লাহ্ মাবুদের বিরুদ্ধে সত্য লঙ্ঘন করাতে তিনি তাদেরকে ধ্বংসের হাতে তুলে দিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা তোমাদের সেই পূর্বপুরুষ ও সমগোত্রীয় ইস্রায়েলীদের মতো হোয়ো না, যারা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর প্রতি অবিশ্বস্ত হল, তাই তিনি তাদের প্রবল বিতৃষ্ণার পাত্রে পরিণত করলেন, যা তোমরা দেখতেই পাচ্ছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা তোমাদের পিতৃপুরুষদের ও ভ্রাতৃগণের সদৃশ হইও না, কেননা তোমরা দেখিতেছ, তাহারা আপন পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে সত্যলঙ্ঘন করাতে তিনি তাহাদিগকে বিস্ময়ে সমর্পণ করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা তোমাদের পিতৃপুরুষদের ও ভ্রাতৃগণের সদৃশ হইও না, কেননা তোমরা দেখিতেছ, তাহারা আপন পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে সত্যলঙ্ঘন করাতে তিনি তাহাদিগকে বিস্ময়ে সমর্পণ করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনারা আপনাদের পূর্বপুরুষ ও ইস্রায়েলীয় ভাইদের মত হবেন না। তারা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর প্রতি অবিশ্বস্ত হয়েছিল বলে তিনি তাদের ভীষণ শাস্তি দিয়েছিলেন। আপনারা তো তা দেখতেই পাচ্ছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনারা আপনাদের পূর্বপুরুষ ও ইসরাইলীয় ভাইদের মত হবেন না। তারা তাদের পূর্বপুরুষদের মাবুদ আল্লাহ্র প্রতি বেঈমানী করেছিল বলে তিনি তাদের ভীষণ শাস্তি দিয়েছিলেন। আপনারা তো তা দেখতেই পাচ্ছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের পূর্বপুরুষ ও তোমাদের অন্যান্য ইসরায়েলী ভাইদের মত হয়ো না। তারা তাদের ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে বিশ্বাসভঙ্গ করেছিল। ফলে যে চরম দণ্ড তার পেয়েছিল তা তোমরা দেখেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের পূর্বপুরুষ এবং সহনাগরিকদের মতো আচরণ কোরো না| তাঁরা তাদের পিতার ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিলেন| তাই প্রভু তাদের ধ্বংস হতে দিয়েছিলেন| এসবই তোমরা নিজেদের চোখে দেখেছো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা তোমাদের পূর্বপুরুষ ও ভাইদের মত হয়ো না। কারণ নিজের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর প্রতি অবিশ্বস্ত হয়েছিল বলে তিনি তাদের ভীষণ শাস্তি দিয়েছিলেন। তোমরা যেমন দেখতে পাচ্ছ।