2 Chronicles 30:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন তোমাদের পূর্বপুরুষদের মত তোমরা নিজ নিজ ঘাড় শক্ত করো না, কিন্তু মাবুদের বশবর্তী হও এবং তিনি চিরকালের জন্য যে স্থান পবিত্র করেছেন, তাঁর সেই পবিত্র স্থানে এসে তোমাদের আল্লাহ্‌ মাবুদের সেবা কর, তাতে তাঁর প্রচণ্ড ক্রোধ তোমাদের থেকে নিবৃত্ত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের পূর্বপুরুষদের মতো তোমরা একগুঁয়ে হোয়ো না; সদাপ্রভুর হাতে নিজেদের সঁপে দাও। তাঁর পবিত্র সেই পীঠস্থানে এসো, যা তিনি চিরকালের জন্য পবিত্র করে দিয়েছেন। তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করো, যেন তাঁর ভয়ংকর ক্রোধ তোমাদের কাছ থেকে দূর হয়ে যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন তোমাদের পিতৃপুরুষদের ন্যায় তোমরা আপন আপন গ্রীবা শক্ত করিও না, কিন্তু সদাপ্রভুকে হস্ত দেও, এবং তিনি চিরকালের জন্য যে স্থান পবিত্র করিয়াছেন, তাঁহার সেই ধর্ম্মধামে আসিয়া তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা কর, তাহাতে তাঁহার প্রচণ্ড ক্রোধ তোমাদের হইতে নিবৃত্ত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন তোমাদের পিতৃপুরুষদের ন্যায় তোমরা আপন আপন গ্রীবা শক্ত করিও না, কিন্তু সদাপ্রভুকে হস্ত দেও, এবং তিনি চিরকালের জন্য যে স্থান পবিত্র করিয়াছেন, তাঁহার সেই ধর্মধামে আসিয়া তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা কর, তাহাতে তাঁহার প্রচণ্ড ক্রোধ তোমাদের হইতে নিবৃত্ত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আপনারা আপনাদের পূর্বপুরুষদের মত ঘাড় শক্ত করবেন না বরং সদাপ্রভুর হাতে নিজেদের দিয়ে দিন। যে পবিত্র ঘরকে তিনি চিরকালের জন্য নিজের উদ্দেশ্যে আলাদা করেছেন আপনারা সেই ঘরে আসুন এবং আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করুন যাতে আপনাদের উপর থেকে তাঁর ভয়ংকর ক্রোধ চলে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আপনারা আপনাদের পূর্বপুরুষদের মত ঘাড় শক্ত করবেন না বরং মাবুদের হাতে নিজেদের দিয়ে দিন। যে বায়তুল-মোকাদ্দসকে তিনি চিরকালের জন্য পবিত্র করেছেন আপনারা সেই ঘরে আসুন এবং আপনাদের মাবুদ আল্লাহ্‌র এবাদত করুন যাতে আপনাদের উপর থেকে তাঁর ভয়ংকর রাগ চলে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের মত তোমরা জেদী ও উদ্ধত হয়ো না, প্রভু পরমেশ্বরের বাধ্য হও। যে মন্দির তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর চিরদিনের জন্য পবিত্র করেছেন, জেরুশালেমের সেই মন্দিরে এস, আরাধনা কর তাঁর, যেন তোমাদের উপর থেকে তাঁর ক্রোধ নিবৃত্ত হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের এইসব পূর্বপুরুষদের মতো গোঁয়ার্তুমি না করে সমস্ত অন্তঃকরণ দিয়ে প্রভুর বন্দনা করো| প্রভু তাঁর আশীর্বাদে যে পবিত্রতম স্থানকে চিরপবিত্র করে তুলেছেন সেখানে এসে তোমরা তোমাদের প্রভু ঈশ্বরের সেবা করো| একমাত্র তাহলেই প্রভুর রোষদৃষ্টির হাত থেকে তোমরা অব্যাহতি পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা তোমাদের পূর্বপুরুষদের মত অবাধ্য হয়ো না কিন্তু সদাপ্রভুর হাতে নিজেদের দিয়ে দাও এবং তাঁর পবিত্র জায়গা এস, যে পবিত্র ঘরকে তিনি চিরকালের জন্য নিজের উদ্দেশ্যে আলাদা করেছেন এবং তোমাদের নিজেদের ঈশ্বর সদাপ্রভুর সেবা কর যাতে তোমাদের উপর থেকে তাঁর সেই ভয়ঙ্কর ক্রোধ চলে যায়।