2 Chronicles 30:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তোমরা যদি পুনর্বার মাবুদের প্রতি ফের, তবে তোমাদের ভাইয়েরা ও সন্তানেরা যাদের দ্বারা বন্দীরূপে নীত হয়েছে, তাদের কাছে কৃপা পেয়ে হয়ে এই দেশে ফিরে আসতে পারবে; কারণ তোমাদের আল্লাহ্‌ মাবুদ কৃপাময় ও স্নেহশীল; যদি তোমরা তাঁর প্রতি ফের, তবে তিনি তোমাদের থেকে মুখ ফিরাবেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যদি সদাপ্রভুর কাছে ফিরে আস, তবে তোমাদের সমগোত্রীয় ইস্রায়েলীদের ও তোমাদের সন্তানদের প্রতি তাদের বন্দিকারীরা করুণা দেখাবে এবং তারা এই দেশে ফিরে আসবে, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু অনুগ্রহকারী ও করুণাময়। তোমরা যদি তাঁর কাছে ফিরে আস, তবে তিনি তোমাদের দিক থেকে তাঁর মুখ ফিরিয়ে নেবেন না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তোমরা যদি পুনর্ব্বার সদাপ্রভুর প্রতি ফির, তবে তোমাদের ভ্রাতৃগণ ও সন্তানগণ যাহাদের দ্বারা বন্দিরূপে নীত হইয়াছে, তাহাদের কাছে কৃপা প্রাপ্ত হইয়া এই দেশে ফিরিয়া আসিতে পারিবে; কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল; যদি তোমরা তাঁহার প্রতি ফির, তবে তিনি তোমাদের ইহতে মুখ ফিরাইবেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তোমরা যদি পুনর্বার সদাপ্রভুর প্রতি ফির, তবে তোমাদের ভ্রাতৃগণ ও সন্তানগণ যাহাদের দ্বারা বন্দিরূপে নীত হইয়াছে, তাহাদের কাছে কৃপা প্রাপ্ত হইয়া এই দেশে ফিরিয়া আসিতে পারিবে; কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল; যদি তোমরা তাঁহার প্রতি ফির, তবে তিনি তোমাদের হইতে মুখ ফিরাইবেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি আপনারা সদাপ্রভুর কাছে ফিরে আসেন তবে আপনাদের ভাই ও ছেলেমেয়েদের যারা বন্দী করে রেখেছে তারা তাদের প্রতি দয়া দেখাবে। তখন তারা এই দেশে ফিরে আসতে পারবে, কারণ আপনাদের ঈশ্বর সদাপ্রভু দয়াময় ও করুণায় পূর্ণ। আপনারা তাঁর কাছে ফিরে আসলে তিনি তাঁর মুখ ফিরিয়ে রাখবেন না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি আপনারা মাবুদের কাছে ফিরে আসেন তবে আপনাদের ভাই ও ছেলেমেয়েদের যারা বন্দী করে রেখেছে তারা তাদের প্রতি দয়া দেখাবে। তখন তারা এই দেশে ফিরে আসতে পারবে, কারণ আপনাদের মাবুদ আল্লাহ্‌ দয়াময় ও মমতায় পূর্ণ। আপনারা তাঁর কাছে ফিরে আসলে তিনি তাঁর মুখ ফিরিয়ে রাখবেন না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি তোমরা তাঁর কাছে ফিরে আস তাহলে যারা তোমাদের আত্মীয় স্বজনদের বন্দী করে নিয়ে গেছে, তারা তাদের উপরে করুণা করবে এবং তাদের দেশে ফিরে আসতে দেবে। তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর দয়াময়, কৃপাবান তিনি। যদি তোমরা তাঁর কাছে ফিরে আস, তিনি গ্রহণ করবেন তোমাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যদি তাঁর চরণতলে ফিরে এসে তাঁকে অনুসরণ করো তাহলে তোমাদের আত্মীয়স্বজন ও সন্তানসন্ততিদের অপহরণকারীরা তাদের প্রতি দয়া প্রদর্শন করবেন এবং তারা সকলে আবার এই দেশে ফিরে আসতে পারবে| তোমাদের প্রভু দয়ালু এবং করুণাময়| তোমরা যদি তাঁর কাছে ফিরে আসো তিনি কখনোই তোমাদের দিক থেকে মুখ ফেরাবেন না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তোমরা যদি সদাপ্রভুর কাছে আবার ফিরে আস তবে তোমাদের ভাই ও ছেলে মেয়েদের যারা বন্দী করে রেখেছে তারা তাদের প্রতি দয়া দেখাবে। তখন তারা এই দেশে ফিরে আসতে পারবে, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু দয়াময় ও করুণাময়। তোমরা যদি তাঁর কাছে ফিরে আসো তাহলে তিনি তাঁর মুখ ফিরিয়ে রাখবেন না।”