2 Chronicles 31:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যিম্নার পুত্র কোরি নামক যে লেবীয় পূর্ব দিকের দ্বারপাল ছিল, মাবুদের প্রাপ্য উপহার ও মহা-পবিত্র বস্তুগুলো বিতরণ করার জন্য সে আল্লাহ্‌র উদ্দেশে স্বেচ্ছাদত্ত বস্তুগুলোর ভারও তাঁর উপর ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিম্নার ছেলে লেবীয় কোরিকে, যিনি আবার পূর্বদিকের দরজার রক্ষীও ছিলেন, ঈশ্বরকে দেওয়া স্বেচ্ছাদানগুলি দেখাশোনা করার, সদাপ্রভুর কাছে আনা দানসামগ্রী ও উৎসর্গীকৃত উপহারগুলি বিলি করার দায়িত্ব দেওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিম্নার পুত্র কোরি নামক যে লেবীয় পূর্ব্বদিকের দ্বারপাল ছিল, সদাপ্রভুর প্রাপ্য উপহার ও মহাপবিত্র বস্তু সকল বিতরণ করিবার জন্য সে ঈশ্বরের উদ্দেশে স্বেচ্ছা-দত্ত বস্তু সকলের কর্ত্তা হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিম্নার পুত্র কোরি নামক যে লেবীয় পূর্বদিকের দ্বারপাল ছিল, সদাপ্রভুর প্রাপ্য উপহার ও মহাপবিত্র বস্তু সকল বিতরণ করিবার জন্য সে ঈশ্বরের উদ্দেশে স্বেচ্ছা-দত্ত বস্তু সকলের কর্তা হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকদের নিজেদের ইচ্ছায় করা উৎসর্গের জিনিসের ভার ছিল পূর্ব দিকের ফটকের রক্ষী-লেবীয় যিম্নার ছেলে কোরির উপরে। সদাপ্রভুকে দেওয়া সব উপহার ও মহাপবিত্র জিনিস ভাগ করে দেবার ভারও ছিল তাঁর উপর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকদের নিজেদের ইচ্ছায় করা কোরবানীর জিনিসের ভার ছিল পূর্ব দিকের দরজার রক্ষী-লেবীয় যিম্নার ছেলে কোরির উপরে। মাবুদকে দেওয়া সব উপহার ও মহাপবিত্র জিনিস ভাগ করে দেবার ভারও ছিল তাঁর উপর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিম্নাহর পুত্র কোরি নামে একজন লেবীয়কে মন্দিরের পূর্বদিকের প্রবেশদ্বারের দ্বারপাল নিযুক্ত করা হল। প্রভু পরমেশ্বরের কাছে নিবেদিত উপহার গ্রহণ করে সেগুলি বিতরণ করার দায়িত্ব তাঁদের উপরে দেওয়া হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিম্নার পুত্র কোরি – মন্দিরের পূর্ব প্রান্তের দ্বাররক্ষী লোকদের ঈশ্বরকে দেওয়া দান এবং পবিত্রতম নৈবেদ্য সংগ্রহের দায়িত্বে ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকদের নিজেদের ইচ্ছায় দেওয়া উৎসর্গের জিনিসের ভার ছিল পূর্ব দিকের দরজার রক্ষী লেবীয় যিম্নার ছেলে কোরির উপরে। সদাপ্রভুকে দেওয়া সব উপহার ও মহাপবিত্র জিনিস ভাগ বা বন্টন করে দেবার ভারও তাঁর উপর ছিল।