2 Chronicles 31:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার অধীনে এদন, মিনিয়ামীন, যেশূয়, শময়িয়, অমরিয় ও শখনিয়, এরা ইমামদের বিভিন্ন নগরে তাদের ছোট বড় ভাইদেরকে পালানুসারে অংশ দেবার জন্য নির্ধারিত কাজে নিযুক্ত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এদন, মিনিয়ামীন, যেশূয়, শময়িয়, অমরিয় ও শখনিয় নিষ্ঠাসহকারে যাজকদের নগরগুলিতে থেকে কোরির কাজে সাহায্য করতেন, এবং বড়ো বা ছোটো, তাদের সমগোত্রীয় যাজকদের বিভাগ অনুসারে, তাদের কাছে তাদের প্রাপ্য বিলি করে দিতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার অধীনে এদন, বিন্যামীন, যেশূয়, শময়িয়, অমরিয় ও শখনিয়, ইহারা যাজকদের নগরে নগরে আপনাদের ছোট বড় ভ্রাতাদিগকে পালানুসারে অংশ দিবার জন্য নিরূপিত কার্য্যে নিযুক্ত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার অধীনে এদন, বিন্যামীন, যেশূয়, শময়িয়, অমরিয় ও শখনিয়, ইহারা যাজকদের নগরে নগরে আপনাদের ছোট বড় ভ্রাতাদিগকে পালানুসারে অংশ দিবার জন্য নিরূপিত কার্যে নিযুক্ত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিতদের শহর ও গ্রামগুলোতে তাঁদের বিভিন্ন দল অনুসারে বয়সে ছোট বা বড় তাঁদের সংগী পুরোহিতদের ঠিকভাবে ভাগ করে দেবার জন্য কোরির অধীনে এদন, বিন্যামীন, যেশূয়, শময়িয়, অমরিয় ও শখনিয় বিশ্বস্তভাবে কাজ করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমামদের শহর ও গ্রামগুলোতে তাঁদের বিভিন্ন দল অনুসারে বয়সে ছোট বা বড় তাঁদের সংগী ইমামদের ঠিকভাবে ভাগ করে দেবার জন্য কোরির অধীনে আদন, বিন্‌ইয়ামীন, ইউসা, শময়িয়, অমরিয় ও শখনিয় বিশ্বস্তভাবে কাজ করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্যান্য শহরে যেখানে পুরোহিতেরা বাস করতেন সেখানে অন্যান্য সহকারী লেবীয়রা এই কাজে তাঁদের বিশ্বস্তভাবে সাহায্য করতেন। এইসব লেবীয়দের নাম: এদন, বিন্যামীন, যেশূয়, শময়িয়, অমরিয় ও শখনিয়। তাঁরা তাঁদের পালা অনুসারে লেবীয়দের মধ্যে সমান ভাগে খাদ্য বিতরণ করতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এদন, মিন্যামীন, যেশূয়, শময়িয়, অমরিয় আর শখনিয় এই সংগৃহীত জিনিসগুলি তাদের আত্মীয়দের মধ্যে তাদের বিভাজন অনুযায়ী, নবীন ও প্রবীণ উভয়কেই বিশ্বস্তভাবে বিতরণ করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাজকদের শহর গুলোতে তাঁদের বিভিন্ন দল অনুসারে বয়সে ছোট বা বড় ভাই, দরকারী ও অদরকারী উভয়ই তাঁদের সংগী যাজকদের ঠিকভাবে ভাগ করে দেবার জন্য কোরির অধীনে এদন, বিন্যামীন, যেশূয়, শময়িয়, অমরিয় ও শখনিয় বিশ্বস্তভাবে কাজ করতেন।