2 Chronicles 31:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যার যার পিতৃকুল অনুসারে ইমামদের এবং বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক লেবীয়দের খান্দাননামা তাদের কর্তব্য ও পালা অনুসারে লেখা হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এক-একটি বংশ ধরে ধরে বংশানুক্রমিক তালিকায় নথিভুক্ত যাজকদের ও একইরকম ভাবে, কুড়ি বছর বা তার বেশি বয়সের লেবীয়দের প্রাপ্যও তারা তাদের দায়িত্ব ও বিভাগ অনুসারে বিলি করে দিতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আপন আপন পিতৃকুলানুসারে যাজকদের এবং বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক লেবীয়দের বংশাবলি তাহাদের রক্ষণীয় ও পালা অনুসারে লেখা গিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আপন আপন পিতৃকুলানুসারে যাজকদের এবং বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক লেবীয়দের বংশাবলি তাহাদের রক্ষণীয় ও পালা অনুসারে লেখা গিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বংশ-তালিকায় পুরোহিতদের নাম পিতার বংশ অনুসারে লেখা হয়েছিল এবং বিশ বছর ও তার বেশী বয়সের লেবীয়দের নাম দায়িত্ব ও বিভিন্ন দল অনুসারে লেখা হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বংশ-তালিকায় ইমামদের নাম পিতার বংশ অনুসারে লেখা হয়েছিল এবং বিশ বছর ও তার বেশী বয়সের লেবীয়দের নাম দায়িত্ব ও বিভিন্ন দল অনুসারে লেখা হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিতদের কাজের দায়িত্ব নির্ধারিত হত গোষ্ঠী অনুযায়ী এবং লেবীয়দের দায়িত্ব নির্ধারিত হত কুড়ি বৎসর ও তদূর্ধ বয়স্ক ব্যক্তিদের গঠিত কর্মীদল অনুসারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজকদের প্রত্যেককে তাদের প্রাপ্য সামগ্রী দেওয়া হল| এসব কাজ পারিবারিক নথিপত্রে লিপিবদ্ধ পরিবারের নাম দেখে বিধি মতো করা হয়েছিল লেবীয়দের মধ্যে যাদের বয়স 20 বা তার বেশী তারা সকলেই গুরুত্ব ও গোষ্ঠী অনুযায়ী তাদের জন্য নির্ধারিত দানসামগ্রী পেয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বংশ তালিকায় যাজকদের নাম পিতৃপুরুষদের বংশ অনুসারে লেখা হয়েছিল এবং কুড়ি বছর ও তার বেশী বয়সের লেবীয়দের নাম দায়িত্ব ও বিভিন্ন দলের ভাগ অনুযায়ী লেখা হয়েছিল।