2 Chronicles 31:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হারুন-সন্তানদের যে ইমামেরা যার যার নগরের চারণ-ভূমিতে বাস করতো, তাদের প্রত্যেক নগরে স্ব স্ব নামে নির্দিষ্ট কয়েকজন লোক ইমামদের মধ্যে সমস্ত পুরুষ ও লেবীয়দের মধ্যে খান্দাননামায় লেখা সমস্ত লোককে অংশ বিতরণ করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা নিজেদের নগরের বা অন্যান্য নগরের আশেপাশে অবস্থিত ক্ষেতজমিতে বসবাস করতেন, হারোণের বংশধর, সেইসব যাজকের মধ্যে থেকে প্রত্যেকজন পুরুষের ও যাদের নাম লেবীয়দের বংশাবলিতে নথিভুক্ত করে রাখা হল, তাদের প্রাপ্য তাদের কাছে বিলি করে দেওয়ার জন্য নাম ধরে ধরে নির্দিষ্ট করে দেওয়া কয়েকজনকে দায়িত্ব দেওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হারোণসন্তান যে যাজকগণ আপন আপন নগরের পরিসরভূমিতে বাস করিত, তাহাদের প্রত্যেক নগরে স্ব স্ব নামে নির্দ্দিষ্ট কয়েকটী লোক যাজকদের মধ্যে সমস্ত পুরুষকে ও লেবীয়দের মধ্যে বংশাবলিতে লিখিত সমস্ত লোককে অংশ বিতরণ করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হারোণ-সন্তানদের যে যাজকগণ আপন আপন নগরের পরিসরভূমিতে বাস করিত, তাহাদের প্রত্যেক নগরে স্ব স্ব নামে নির্দিষ্ট কয়েক জন লোক যাজকদের মধ্যে সমস্ত পুরুষকে ও লেবীয়দের মধ্যে বংশাবলিতে লিখিত সমস্ত লোককে অংশ বিতরণ করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে পুরোহিতেরা, অর্থাৎ হারোণের যে বংশধরেরা নিজের নিজের শহর ও গ্রামের চারপাশের ক্ষেতের জমিতে বাস করতেন তাঁদের খাবারের ভাগ দেবার জন্য প্রত্যেক শহর ও গ্রামে কয়েকজন লোকের নাম উল্লেখ করে নিযুক্ত করা হয়েছিল। তাঁরা প্রত্যেক পুরোহিতকে এবং বংশ তালিকায় লেখা প্রত্যেক লেবীয়কে খাবারের ভাগ দিতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে ইমামেরা, অর্থাৎ হারুনের যে বংশধরেরা নিজের নিজের শহর ও গ্রামের চারপাশের ক্ষেতের জমিতে বাস করতেন তাঁদের খাবারের ভাগ দেবার জন্য প্রত্যেক শহর ও গ্রামে কয়েকজন লোকের নাম উল্লেখ করে নিযুক্ত করা হয়েছিল। তাঁরা প্রত্যেক ইমামকে এবং বংশ তালিকায় লেখা প্রত্যেক লেবীয়কে খাবারের ভাগ দিতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হারোণকুলের যে সমস্ত পুরোহিত নগরগুলিতে বা নগর-সন্নিহিত চারণভূমিতে বাস করতেন, সেই পুরোহিত পরিবারের সমস্ত পুরুষ এবং লেবী গোষ্ঠীর তালিকায় যাঁদের নাম আছে তাঁদের সকলকে সমভাবে খাদ্য বিতরণ করার জন্য ভারপ্রাপ্ত লোক নিযুক্ত করা হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হারোণের উত্তরপুরুরদের মধ্যে কিছু যাজকদের শহরের কাছে চাষবাসের জমি ছিল যেখানে তাঁরা বাস করতেন| এই শহরগুলির প্রত্যেকটি থেকে সুনাম আছে এমন লোকদের হারোণের উত্তরপুরুষদের মধ্যে এবং লেবীয়দের পারিবারিক ইতিহাসে যাদের নাম অন্তর্ভুক্ত তাদের মধ্যে দানসামগ্রী বিলি-বন্টনের জন্য বেছে নেওয়া হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যে যাজকেরা, অর্থাৎ হারোণের যে বংশধরেরা তাঁদের শহরের ও গ্রামের চারি পাশের ক্ষেতের জমিতে বাস করতেন তাঁদের খাবারের ভাগ দেবার জন্য প্রত্যেক শহরে কয়েকজন লোকের নাম উল্লেখ করে নিযুক্ত করা হয়েছিল। তাঁরা প্রত্যেক যাজককে এবং বংশ তালিকায় লেখা প্রত্যেক লেবীয়কে খাবারের ভাগ দিতেন।