2 Chronicles 31:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হিষ্কিয় পোড়ানো-কোরবানী ও মঙ্গল-কোরবানীদান, পরিচর্যা এবং মাবুদের শিবিরের দ্বারগুলোতে প্রশংসা-গজল ও শুকরিয়া করতে ইমামদের ও লেবীয়দেরকে পালার অনুক্রমে, প্রত্যেককে যার যার সেবাকর্ম অনুসারে, নিযুক্ত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করার, পরিচর্যা করার, সদাপ্রভুর বাসস্থানের দরজায় দাঁড়িয়ে ধন্যবাদ দেওয়ার ও প্রশংসা করার জন্য হিষ্কিয় যাজক ও লেবীয়দের প্রত্যেককে, যাজকের ও লেবীয়ের করণীয় দায়িত্ব অনুসারে, কয়েকটি বিভাগে বিভক্ত করে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হিষ্কিয় হোমার্থক ও মঙ্গলার্থক বলিদান, পরিচর্য্যা, এবং সদাপ্রভুর শিবিরের, দ্বারসমূহে স্তবগান ও প্রসংশা করিতে যাজকদিগকে ও লেবীয়দিগকে পালার অনুক্রমে, প্রত্যেককে স্ব স্ব সেবাকর্ম্ম অনুসারে, নিযুক্ত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হিষ্কিয় হোমার্থক ও মঙ্গলার্থক বলিদান, পরিচর্যা, এবং সদাপ্রভুর শিবিরের দ্বারসমূহে স্তবগান ও প্রশংসা করিতে যাজকদিগকে ও লেবীয়দিগকে পালার অনুক্রমে, প্রত্যেককে স্ব স্ব সেবাকর্ম অনুসারে, নিযুক্ত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পোড়ানো-উৎসর্গ ও যোগাযোগ-উৎসর্গের অনুষ্ঠান করবার জন্য, সেবা-কাজের জন্য এবং ঈশ্বরের ঘরে ধন্যবাদ ও প্রশংসা-গান করবার জন্য হিষ্কিয় পুরোহিত ও লেবীয়দের প্রত্যেকের কাজ অনুসারে তাদের বিভিন্ন দলকে নিযুক্ত করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পোড়ানো-কোরবানী ও যোগাযোগ-কোরবানী দেবার জন্য, এবাদত-কাজের জন্য এবং আল্লাহ্‌র ঘরে শুকরিয়া-কাওয়ালী ও প্রশংসা-কাওয়ালী গাইবার জন্য হিষ্কিয় ইমাম ও লেবীয়দের প্রত্যেকের কাজ অনুসারে তাদের বিভিন্ন দলকে নিযুক্ত করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত ও লেবীয়দের পালাক্রমে বিশেষ বিশেষ কাজের যে সমস্ত দায়িত্ব নির্ধারণ করে দেওয়া হয়েছিল, রাজা হিষ্কিয় সেই নির্ধারিত ব্যবস্থাকে পুনরায় প্রতিষ্ঠিত করলেন। হোমবলি, স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করা, মন্দিরের উপাসনার কাজে অংশ গ্রহণ করা, মন্দিরের বিভিন্ন অংশে প্রশংসা ও কৃতজ্ঞতা নিবেদন করা ছিল তাঁদের কর্তব্যের অংশ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজকগণ ও লেবীয়দের কয়েকটি দলে বিভক্ত করা হয়েছিল এবং প্রত্যেকটি বিভাগের জন্য কাজের সংজ্ঞা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল| রাজা হিষ্কিয় এই সমস্ত দলের সবাইকে আবার নিজেদের কর্তব্য করতে আদেশ দিলেন| যাজক ও লেবীয়রা আবার নৈবেদ্য, হোমবলি ও মঙ্গল নৈবেদ্য নিবেদনের কাজে নিযুক্ত হলেন| মন্দিরের সেবা করা ছাড়াও তারা প্রভুর গৃহে ভক্তিগীতি ও প্রশংসা গান করতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর হিস্কীয় উপাসনার জন্য হোম উৎসর্গ ও মঙ্গলের জন্য উৎসর্গের অনুষ্ঠান করবার জন্য, সেবা কাজের জন্য এবং ঈশ্বরের ঘরে ধন্যবাদ ও প্রশংসা গান করবার জন্য হিষ্কিয় যাজক ও লেবীয়দের প্রত্যেকের কাজ অনুসারে তাদের বিভিন্ন দলকে নিযুক্ত করলেন।