2 Chronicles 31:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হিষ্কিয় এহুদার সর্বত্র এরকম করলেন, আর তাঁর আল্লাহ্ মাবুদের দৃষ্টিতে যা ভাল, ন্যায্য ও সত্য, তা-ই করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার সব স্থানে হিষ্কিয় এরকমই করলেন, তাঁর ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে যা যা ভালো ও নির্ভরযোগ্য, তাই করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হিষ্কিয় যিহূদার সর্ব্বত্র এইরূপ করিলেন, আর তাঁহার ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ভাল, ন্যায্য ও সত্য, তাহাই করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হিষ্কিয় যিহূদার সর্বত্র এইরূপ করিলেন, আর তাঁহার ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ভাল, ন্যায্য ও সত্য, তাহাই করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হিষ্কিয় যিহূদার সব জায়গায় এইভাবে কাজ করলেন। তাঁর ঈশ্বর সদাপ্রভুর চোখে যা ভাল, ন্যায্য এবং সত্য তিনি তা-ই করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হিষ্কিয় এহুদার সব জায়গায় এইভাবে কাজ করলেন। তাঁর মাবুদ আল্লাহ্র চোখে যা ভাল, ন্যায্য এবং সত্য তিনি তা-ই করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা হিষ্কিয় তাঁর আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে যা কিছু প্রীতিজনক সৎ ও ন্যায্যা, সেই সমস্ত কাজ সমগ্র যিহুদীয়া রাজ্যে সম্পন্ন করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা হিষ্কিয় যিহূদায় এই সমস্ত ভাল ভাল কাজ করেছিলেন| তিনি তাঁর প্রভু ঈশ্বরের দৃষ্টিতে যা কিছু ভাল ও মঙ্গলজনক সেই সমস্ত কাজ করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হিষ্কিয় যিহূদার সব জায়গায় এই কাজ করলেন। তাঁর ঈশ্বর সদাপ্রভুর চোখে যা ভাল, ন্যায্য এবং সত্য তিনি তাই সব করলেন।