2 Chronicles 31:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি তাঁর আল্লাহ্র খোঁজ করার জন্য আল্লাহ্র গৃহের সেবাকর্ম, ব্যবস্থা ও হুকুম সম্বন্ধে যে কর্মই আরম্ভ করলেন, তা সমস্ত অন্তঃকরণের সঙ্গে করে কৃতকার্য হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের মন্দিরের পরিচর্যায় এবং বিধান ও আদেশের প্রতি বাধ্যতা দেখিয়ে তিনি যা যা করার দায়িত্ব নিয়েছিলেন, সবেতেই তিনি তাঁর ঈশ্বরের অন্বেষণ করলেন এবং মনপ্রাণ ঢেলে দিয়ে কাজ করলেন। আর তাই তিনি সফলও হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি আপন ঈশ্বরের অন্বেষণ করিবার জন্য ঈশ্বরের গৃহের সেবাকর্ম্ম, ব্যবস্থা ও আজ্ঞার সম্বন্ধে যে কোন কর্ম্ম আরম্ভ করিলেন, তাহা সমস্ত অন্তঃকরণের সহিত করিয়া কৃত কার্য্য হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি আপন ঈশ্বরের অন্বেষণ করিবার জন্য ঈশ্বরের গৃহের সেবাকর্ম, ব্যবস্থা ও আজ্ঞার সম্বন্ধে যে কোন কর্ম আরম্ভ করিলেন, তাহা সমস্ত অন্তঃকরণের সহিত করিয়া কৃতকার্য হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের ইচ্ছামত চলবার জন্য ঈশ্বরের ঘরের কাজে এবং আইন-কানুন পালন করবার ব্যাপারে তিনি যে কাজই করলেন না কেন তা সমস্ত অন্তর দিয়ে করলেন, আর সেইজন্য তিনি সফল হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্র ইচ্ছামত চলবার জন্য আল্লাহ্র ঘরের কাজে এবং শরীয়ত পালন করবার ব্যাপারে তিনি যে কাজই করলেন না কেন তা সমস্ত দিল দিয়ে করলেন, আর সেইজন্য তিনি সফল হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমস্ত কাজে তিনি সফলকাম হয়েছিলেন কারণ সমস্ত কাজই তিনি করেছিলেন মন্দিরের জন্য অথবা বিধান পালনের জন্য এবং সমস্ত কাজই তিনি করতেন তাঁর আরাধ্য ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আনুগত্য নিয়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি যে যে কাজে হাত দিয়েছিলেন প্রভুর মন্দিরের সংষ্কার থেকে শুরু করে বিধি নির্দেশ পালন করা, ঈশ্বরকে অনুসরণ করে চলা সব কিছুতেই সাফল্য লাভ করেছিলেন| হিষ্কিয় সমস্ত অন্তঃকরণ দিয়ে এই সমস্ত কর্তব্য পালন করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরের ইচ্ছামত চলবার জন্য ঈশ্বরের ঘরের কাজে, ব্যবস্থায় এবং আদেশ পালন করবার ব্যাপারে তিনি যে কাজই শুরু করলেন তা সমস্ত হৃদয় দিয়ে করলেন, আর সেইজন্য তিনি সফল হলেন।