2 Chronicles 31:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদের শরীয়তে যেমন লেখা আছে, সেই অনুসারে তিনি পোড়ানো-কোরবানীর জন্য, প্রাতঃকালীন ও সন্ধ্যাকালীন পোড়ানো-কোরবানীর জন্য এবং বিশ্রামবার, অমাবস্যা ও উৎসব সম্বন্ধীয় পোড়ানো-কোরবানীর জন্য, বাদশাহ্র সম্পত্তি থেকে দেয় অংশ নির্ধারণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর বিধানে লেখা নিয়মানুসারে সকাল-সন্ধ্যার হোমবলির এবং সাব্বাথবারে, অমাবস্যায় ও নির্দিষ্ট করে দেওয়া উৎসবের দিনগুলিতে উৎসর্গ করার উপযোগী হোমবলির জন্য রাজা নিজের বিষয়সম্পত্তি থেকে দান দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভুর ব্যবস্থায় যেমন লেখা আছে, তদনুসারে তিনি হোমের জন্য, প্রাতঃকালীন ও সন্ধ্যাকালীন হোমের জন্য, এবং বিশ্রামবার, অমাবস্যা ও উৎসব সম্বন্ধীয় হোমের জন্য, রাজার সম্পত্তি হইতে দেয় অংশ [নিরূপণ করিলেন]।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভুর ব্যবস্থায় যেমন লেখা আছে, তদনুসারে তিনি হোমের জন্য, প্রাতঃকালীন ও সন্ধ্যাকালীন হোমের জন্য, এবং বিশ্রামবার, অমাবস্যা ও উৎসব সম্বন্ধীয় হোমের জন্য, রাজার সম্পত্তি হইতে দেয় অংশ [নিরূপণ করিলেন]।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর আইন-কানুনে যেমন লেখা আছে সেইমত সকাল ও সন্ধ্যার পোড়ানো-উৎসর্গের জন্য এবং বিশ্রামবার, অমাবস্যা এবং নির্দিষ্ট পর্বের সময়কার পোড়ানো-উৎসর্গের জন্য রাজা তাঁর নিজের সম্পত্তি থেকে দান করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের শরীয়তে যেমন লেখা আছে সেইমত সকাল ও সন্ধ্যার পোড়ানো-কোরবানীর জন্য এবং বিশ্রামবার, অমাবস্যা এবং নির্দিষ্ট ঈদের সময়কার পোড়ানো-কোরবানীর জন্য বাদশাহ্ তাঁর নিজের সম্পত্তি থেকে দান করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের বিধান অনুসারে প্রতিদিন সকাল সন্ধ্যায় উৎসর্গের জন্য হোমবলি ও সাব্বাথ দিন, অমাবস্যা ও অন্যান্য উৎসবের দিনে বলির জন্য প্রয়োজনীয় পশুর জোগান দেওয়া হত রাজার পশুপাল থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হিষ্কিয় হোমবলি হিসেবে তাঁর নিজস্ব কিছু পশু নিবেদন করলেন| প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এইসব পশুদের হোমবলি হিসেবে বলি দেওয়া হতো| প্রভুর বিধি অনুযায়ী প্রতি বিশ্রামের দিন অমাবস্যার উৎসবের দিন এবং উৎসবের দিনে এইসব পশু বলিদান করা হতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর ব্যবস্থায় যেমন লেখা আছে সেইমত সকাল ও সন্ধ্যার হোম উৎসর্গের জন্য এবং বিশ্রামবার, অমাবস্যা এবং নির্দিষ্ট পর্বের দিন কার হোম উৎসর্গের জন্য রাজা তাঁর নিজের সম্পত্তি থেকে দান করলেন।