2 Chronicles 31:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইমাম ও লেবীয়রা যেন মাবুদের শরীয়তে বিশ্বস্ত থাকে, এজন্য তিনি তাদের প্রাপ্য অংশ তাদেরকে দিতে জেরুশালেম-নিবাসী লোকদের হুকুম করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জেরুশালেমে বসবাসকারী লোকজনকে তিনি আদেশ দিলেন, সদাপ্রভুর বিধানসংক্রান্ত বিষয়ে যাজক ও লেবীয়েরা যেন নিজেদের লিপ্ত রাখতে পারেন, তাই তাদের প্রাপ্য অংশ যেন তারা তাদের দিয়ে দেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাজক ও লেবীয়গণ যেন সদাপ্রভুর ব্যবস্থায় বলবান থাকে, এই জন্য তিনি তাহাদের প্রাপ্য অংশ তাহাদিগকে দিতে যিরূশালেম-নিবাসী লোকদিগকে আজ্ঞা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাজক ও লেবীয়গণ যেন সদাপ্রভুর ব্যবস্থায় বলবান থাকে, এই জন্য তিনি তাহাদের প্রাপ্য অংশ তাহাদিগকে দিতে যিরূশালেম-নিবাসী লোকদিগকে আজ্ঞা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিত ও লেবীয়েরা যাতে সদাপ্রভুর আইন-কানুন পালন করবার ব্যাপারে নিজেদের সম্পূর্ণভাবে ব্যস্ত রাখতে পারেন সেইজন্য তাঁদের পাওনা অংশ দিতে তিনি যিরূশালেমে বাসকারী লোকদের আদেশ দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমাম ও লেবীয়রা যাতে মাবুদের শরীয়ত পালন করবার ব্যাপারে নিজেদের সম্পূর্ণভাবে ব্যস্ত রাখতে পারেন সেইজন্য তাঁদের পাওনা অংশ দিতে তিনি জেরুজালেমে বাসকারী লোকদের হুকুম দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উপরন্তু রাজা জেরুশালেমের প্রজাদের প্রভু পরমেশ্বরের বিধান অনুযায়ী পুরোহিতদের ও লেবীয়দের প্রাপ্য অংশ নৈবেদ্য স্বরূপ আনতে বললেন। এতে তাঁরা প্রভুর বিধান অনুযায়ী মন্দিরে তাদের করণীয় সমস্ত কর্তব্যকর্ম সম্পাদন করার জন্য পূর্ণ সময় দিতে পারবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নিয়ম অনুযায়ী লোকদেরও তাদের শস্যের একটি নির্ধারিত অংশ ও অন্যান্য জিনিসপত্র যাজক ও লেবীয়দের দেবার কথা ছিল| হিষ্কিয় জেরুশালেমের সবাইকে সেই নিয়ম মেনে চলতে আদেশ দিলেন, যাতে যাজকগণ ও লেবীয়রা তাঁদের ওপর ন্যাস্ত কাজ অবিক্ষিপ্ত মনোযোগে স্বচ্ছন্দে করতে পারেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাজক ও লেবীয়েরা যাতে সদাপ্রভুর ব্যবস্থা পালন করবার ব্যাপারে নিজেদের সম্পূর্ণভাবে মনোযোগী হতে পারেন সেইজন্য তাঁদের পাওনা অংশ দিতে তিনি যিরূশালেমে বসবাসকারী লোকদের আদেশ দিলেন।