2 Chronicles 31:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে হিষ্কিয় ও কর্মকর্তারা এসে স্তূপগুলো দেখে মাবুদের প্রশংসা ও তাঁর লোক ইসরাইলদের দোয়া করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হিষ্কিয় ও তাঁর কর্মকর্তারা যখন এসে জিনিসপত্রের সেই গাদা দেখেছিলেন, তারা সদাপ্রভুর প্রশংসা করলেন ও তাঁর প্রজা ইস্রায়েলকে আশীর্বাদ দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে হিষ্কিয় ও অধ্যক্ষগণ আসিয়া রাশি সকল দেখিয়া সদাপ্রভুর ও তাঁহার প্রজা ইস্রায়েলের ধন্যবাদ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে হিষ্কিয় ও অধ্যক্ষগণ আসিয়া রাশি সকল দেখিয়া সদাপ্রভুর ও তাঁহার প্রজা ইস্রায়েলের ধন্যবাদ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হিষ্কিয় ও তাঁর কর্মচারীরা এসে সেই স্তূপগুলো দেখে সদাপ্রভুর গৌরব করলেন এবং তাঁর লোক ইস্রায়েলীয়দের প্রশংসা করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হিষ্কিয় ও তাঁর কর্মচারীরা এসে সেই সতূপগুলো দেখে মাবুদের প্রশংসা করলেন এবং তাঁর বান্দা বনি-ইসরাইলদের প্রশংসা করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা হিষ্কিয় ও তাঁর পারিষদবর্গ এত উপহার ও দশমাংশ দানের পরিমাণ দেখে প্রভু পরমেশ্বরের এবং ইসরায়েলী প্রজাদের প্রশংসা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন হিষ্কিয় আর অন্যান্য নেতারা এসে সেই স্তূপাকার জিনিষ যেগুলি সংগ্রহ করা হয়েছিল, দেখলেন, তারা প্রভু আর তাঁর ইস্রায়েলের লোকদের ধন্যবাদ জানালেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হিষ্কিয় ও তাঁর নেতাবর্গ এসে সেই স্তূপগুলো দেখে সদাপ্রভুর গৌরব করলেন এবং তাঁর লোকেরা ইস্রায়েলীয়দের প্রশংসা করলেন।