2 Chronicles 32:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ হিষ্কিয়ই কি তাঁর উচ্চস্থলী ও সমস্ত কোরবানগাহ্‌ দূর করে নি? এবং তোমাদেরকে একই কোরবানগাহ্‌র সম্মুখে সেজ্‌দা করতে ও তারই উপরে ধূপ জ্বালাতে হবে,’ এই হুকুম কি এহুদা ও জেরুশালেমকে দেয় নি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই হিষ্কিয়ই কি নিজে এই দেবতার পূজার্চনার উঁচু উঁচু স্থান ও বেদিগুলি যিহূদা ও জেরুশালেমের লোকজনের কাছে এই কথা বলে দূর করে দেয়নি যে, ‘একটিই যজ্ঞবেদির সামনে তোমাদের আরাধনা করতে হবে ও সেটির উপরেই নৈবেদ্য উৎসর্গ করতে হবে’?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ হিষ্কিয়ই কি তাঁহার উচ্চস্থলী ও যজ্ঞবেদি সকল দূর করে নাই? এবং ‘তোমাদিগকে একই যজ্ঞবেদির সম্মুখে প্রণিপাত করিতে ও তাহারই উপরে ধূপ জ্বালাইতে হইবে,’ এই আজ্ঞা কি যিহূদাকে ও যিরূশালেমকে দেয় নাই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ হিষ্কিয়ই কি তাঁহার উচ্চস্থলী ও যজ্ঞবেদি সকল দূর করে নাই? এবং ‘তোমাদিগকে একই যজ্ঞবেদির সম্মুখে প্রণিপাত করিতে ও তাহারই উপরে ধূপ জ্বালাইতে হইবে,’ এই আজ্ঞা কি যিহূদাকে ও যিরূশালেমকে দেয় নাই?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হিষ্কিয় নিজেই কি পূজার উঁচু স্থান আর বেদীগুলো ধ্বংস করে দেয় নি? যিহূদা ও যিরূশালেমের লোকদের কি সে বলে নি যে, মাত্র একটি বেদীর সামনেই তাদের উপাসনা করতে হবে এবং তার উপর ধূপ জ্বালাতে হবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হিষ্কিয় নিজেই কি পূজার উঁচু স্থান আর বেদীগুলো ধ্বংস করে দেয় নি? এহুদা ও জেরুজালেমের লোকদের কি সে বলে নি যে, মাত্র একটি কোরবানগাহের সামনেই তাদের এবাদত করতে হবে এবং তার উপর ধূপ জ্বালাতে হবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনিই হলেন সেই ব্যক্তি যিনি প্রভু পরমেশ্বরের সমস্ত বেদী ভেঙ্গে ফেলেছেন এবং যিহুদীয়া ও জেরুশালেমের লোকদের একটিমাত্র বেদীর কাছে উপাসনা ও ধূপ নিবেদন করতে বলেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর এদিকে ও নিজে প্রভুর সমস্ত উচ্চস্থান ও বেদী ভেঙ্গে দিয়ে যিহূদা আর জেরুশালেমের লোকদের একটিমাত্র বেদীতে উপাসনা করতে ও ধুপধূনো দিতে বলছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই হিষ্কিয় নিজেই কি তার উঁচু জায়গা আর বেদীগুলো ধ্বংস করে দেয় নি? যিহূদা ও যিরূশালেমের লোকদের কি সে আদেশ দেয়নি যে, মাত্র একটি বেদির সামনেই তাদের উপাসনা করতে হবে এবং তার উপরই ধূপ জ্বালাতে হবে?