2 Chronicles 32:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার পূর্বপুরুষেরা যেসব জাতিকে নিঃশেষে বিনাশ করেছেন, তাদের সমস্ত দেবতার মধ্যে কে নিজের লোকদেরকে আমার হাত থেকে উদ্ধার করতে পেরেছিল? তবে তোমাদের আল্লাহ্ আমার হাত থেকে যে তোমাদেরকে উদ্ধার করতে পারে, এ কি সম্ভব?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার পূর্বসূরিরা যেসব দেশ ধ্বংস করে দিলেন, সেইসব দেশের দেবতাদের মধ্যে কে তার প্রজাদের আমার হাত থেকে রক্ষা করতে পেরেছিল? তবে তোমাদের দেবতাই বা কীভাবে আমার হাত থেকে তোমাদের রক্ষা করবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার পিতৃপুরুষেরা যে সকল জাতিকে নিঃশেষে বিনাশ করিয়াছেন, তাহাদের সমস্ত দেবতার মধ্যে কে আপন প্রজাদিগকে আমার হস্ত হইতে উদ্ধার করিতে পারিয়াছিল? তবে তোমাদের ঈশ্বর আমার হস্ত হইতে যে তোমাদিগকে উদ্ধার করিতে পারে, ইহা কি সম্ভব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার পিতৃপুরুষেরা যে সকল জাতিকে নিঃশেষে বিনাশ করিয়াছেন, তাহাদের সমস্ত দেবতার মধ্যে কে আপন প্রজাদিগকে আমার হস্ত হইতে উদ্ধার করিতে পারিয়াছিল? তবে তোমাদের ঈশ্বর আমার হস্ত হইতে যে তোমাদিগকে উদ্ধার করিতে পারে, ইহা কি সম্ভব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই যে জাতিগুলোকে আমার পূর্বপুরুষেরা ধ্বংস করে ফেলেছেন তাদের সব দেবতাগুলোর মধ্যে কে আমার হাত থেকে তার লোকদের উদ্ধার করতে পেরেছে? তাহলে কেমন করে তোমাদের ঈশ্বর আমার হাত থেকে তোমাদের উদ্ধার করবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই যে জাতিগুলোকে আমার পূর্বপুরুষেরা ধ্বংস করে ফেলেছেন তাদের সব দেবতাগুলোর মধ্যে কে আমার হাত থেকে তার লোকদের উদ্ধার করতে পেরেছে? তাহলে কেমন করে তোমাদের আল্লাহ্ আমার হাত থেকে তোমাদের উদ্ধার করবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্যান্য দেশের দেবতারা তাদের দেশকে আমাদের হাত থেকে রক্ষা করেছে এমন কথা কি কখনও শুনেছ? তাহলে তোমাদের দেবতা তোমাদের রক্ষা করবে, এমন কথা ভাবছ কি করে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার পূর্বপুরুষরা একের পর এক রাজ্য ধ্বংস করেছেন| এমন কোনো দেবতা নেই যিনি আমাকে তাঁর ভক্তদের হত্যা করার থেকে থামাতে পারেন| তোমরা ভাবছো তোমাদের দেবতা তোমাদের আমার হাত থেকে বাঁচাতে পারবে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে জাতিগুলোকে আমার পূর্বপুরুষেরা ধ্বংস করে ফেলেছেন তাদের দেবতাদের মধ্যে কে আমার হাত থেকে তার লোকদের উদ্ধার করতে পেরেছিল? তাহলে কি সম্ভব যে তোমাদের ঈশ্বর আমার হাত থেকে তোমাদের উদ্ধার করবে?