2 Chronicles 32:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাদশাহ্র গোলামেরা মাবুদ আল্লাহ্ ও তার গোলাম হিষ্কিয়ের বিরুদ্ধে আরও বেশি কথা বললো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সন্হেরীবের কর্মকর্তারা সদাপ্রভু ঈশ্বরের বিরুদ্ধে ও তাঁর দাস হিষ্কিয়ের বিরুদ্ধে আরও অনেক কথা বললেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর রাজার দাসগণ সদাপ্রভু ঈশ্বরের ও তাঁহার দাস হিষ্কিয়ের বিরুদ্ধে আরও অধিক কথা কহিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর রাজার দাসগণ সদাপ্রভু ঈশ্বরের ও তাঁহার দাস হিষ্কিয়ের বিরুদ্ধে আরও অধিক কথা কহিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সন্হেরীবের লোকেরা ঈশ্বর সদাপ্রভু ও তাঁর দাস হিষ্কিয়ের বিরুদ্ধে আরও অনেক কথা বলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সন্হেরীবের লোকেরা মাবুদ আল্লাহ্ ও তাঁর গোলাম হিষ্কিয়ের বিরুদ্ধে আরও অনেক কথা বলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আসিরীয় রাজকর্মচারীরা প্রভু পরমেশ্বর ও তাঁর পরম ভক্ত হিষ্কিয়ের সম্বন্ধে এর চেয়েও আরও হীন কথা বলে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অশূররাজের পদস্থ কর্মচারীরা সকলে প্রভু ঈশ্বর ও তাঁর দাস হিষ্কিয়র বিরুদ্ধে আরো নানা ধরণের বিরূপ মন্তব্য করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সনহেরীবের লোকেরা ঈশ্বর সদাপ্রভু ও তাঁর দাস হিষ্কিয়ের বিরুদ্ধে আরও অনেক কথা বলল।