2 Chronicles 32:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর জেরুশালেমের যে লোকেরা প্রাচীরের উপরে ছিল, তাদেরকে ভয় দেখাবার ও বিচলিত করার জন্য তারা অতি উচ্চৈঃস্বরে ইহুদী ভাষায় তাদের কাছে চিৎকার করতে লাগল; যেন নগর হস্তগত করতে পারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জেরুশালেম নগরটি দখল করার লক্ষ্যে প্রাচীরের উপর দাঁড়িয়ে থাকা লোকজনকে ভয় দেখিয়ে ও ভীতসন্ত্রস্ত করে দিয়ে তখন তারা হিব্রু ভাষায় চিৎকার করে কথা বলল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিরূশালেমের যে লোকেরা প্রাচীরের উপরে ছিল, তাহাদিগকে ভয় দেখাইবার ও ব্যাকুল করিবার জন্য তাহারা অতি উচ্চৈঃস্বরে যিহূদী ভাষায় তাহাদিগের কাছে চেঁচাইতে লাগিল; যেন নগর হস্তগত করিতে পারে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিরূশালেমের যে লোকেরা প্রাচীরের উপরে ছিল, তাহাদিগকে ভয় দেখাইবার ও ব্যাকুল করিবার জন্য তাহারা অতি উচ্চৈঃস্বরে যিহূদী ভাষায় তাহাদের কাছে চেঁচাইতে লাগিল; যেন নগর হস্তগত করিতে পারে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সন্‌হেরীবের লোকেরা ইব্রীয় ভাষায় চিৎকার করে ঐ কথা বলতে লাগল, যাতে যিরূশালেমের যে লোকেরা দেয়ালের উপরে ছিল তারা ভীষণ ভয় পায় আর আসিরিয়ার লোকেরা শহরটা দখল করে নিতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সন্‌হেরীবের লোকেরা হিব্রু ভাষায় চিৎকার করে ঐ কথা বলতে লাগল, যাতে জেরুজালেমের যে লোকেরা দেয়ালের উপরে ছিল তারা ভীষণ ভয় পায় আর আশেরিয়ার লোকেরা শহরটা দখল করে নিতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নগরের প্রচীরের উপরে জেরুশালেমের যে লোকেরা বসে ছিল তাদের ভয় দেখিয়ে মনোবল ভেঙ্গে দেবার জন্য আসিরীয় রাজকর্মচারীরা চীৎকার করে হিব্রু ভাষায় এই সমস্ত কথা বলল যাতে সহজে নগর অধিকার করা যায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর সন্হেরীবের আধিকারিকরা দুর্গপ্রাকারের ওপর যে সমস্ত জেরুশালেমের লোক দাঁড়িয়েছিলেন তাদের ভয় দেখানোর জন্য হিব্রু ভাষায় চেঁচিয়ে উঠলেন যাতে তিনি নগরীটি দখল করতে পারেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা ইব্রীয় ভাষায় চিৎকার করে ঐ কথা বলতে লাগল, যাতে যিরূশালেমের যে লোকেরা দেয়ালের উপরে ছিল তারা ভীষণ ভয় পায় আর যাতে তারা শহরটা দখল করে নিতে পারে।