2 Chronicles 32:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুনিয়ার জাতিদের যে দেবতারা মানুষের হাতের তৈরি, তাদের বিষয়ে কথা বলবার মত তারা জেরুশালেমের আল্লাহ্র বিষয়ে কথা বললো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা মানুষের হাতে গড়া, জগতের অন্যান্য লোকজনের সেই দেবতাদের বিষয়ে তারা যেভাবে কথা বলল, জেরুশালেমের ঈশ্বরের বিষয়েও তারা সেভাবেই কথা বলল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পৃথিবীস্থ জাতিগণের যে দেবগণ মনুষ্যহস্ত-নির্ম্মিত, তাহাদের বিষয়ে কথা কহিবার ন্যায় তাহারা যিরূশালেমের ঈশ্বরের বিষয়ে কথা কহিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পৃথিবীস্থ জাতিগণের যে দেবগণ মনুষ্যহস্ত-নির্মিত, তাহাদের বিষয়ে কথা কহিবার ন্যায় তাহারা যিরূশালেমের ঈশ্বরের বিষয়ে কথা কহিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা মানুষের হাতে তৈরী পৃথিবীর সব জাতির দেবতাদের সম্বন্ধে যা বলেছিল যিরূশালেমের ঈশ্বরের বিষয়েও তা-ই বলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা মানুষের হাতে তৈরী দুনিয়ার সব জাতির দেবতাদের সম্বন্ধে যা বলেছিল জেরুজালেমের আল্লাহ্র বিষয়েও তা-ই বলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানুষের হাতে গড়া অন্যান্য জাতির দেব প্রতিমাগুলি সম্পর্কে যে ভাবে তারা বলেছিল, ঠিক সেইভাবে জেরুশালেমের ঈশ্বর সম্বন্ধেও নানা কথা বলল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা জেরুশালেমের ঈশ্বর সম্পর্কেও এমনভাবে কথা বলল যেন তিনি অন্যান্য জাতির সেই সমস্ত দেবতাদের একজন যাদের মানুষ হাতে করে তৈরী করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা মানুষের হাতে তৈরী পৃথিবীর সব জাতির দেবতাদের সম্বন্ধে যা বলেছিল যিরূশালেমের ঈশ্বরের বিষয়েও তাই বলল।