2 Chronicles 32:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে এসব কারণের জন্য বাদশাহ্‌ হিষ্কিয় ও আমোজের পুত্র নবী ইশাইয়া মুনাজাত করলেন ও বেহেশতের কাছে কান্নাকাটি করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা হিষ্কিয় ও আমোষের ছেলে ভাববাদী যিশাইয় এই বিষয় নিয়ে স্বর্গের দিকে তাকিয়ে জোর গলায় প্রার্থনা করলেন
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে হিষ্কিয় রাজা ও আমোসের পুত্র যিশাইয় ভাববাদী সেই কারণ প্রযুক্ত প্রার্থনা করিলেন, ও স্বর্গের কাছে ক্রন্দন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে হিষ্কিয় রাজা ও আমোসের পুত্র যিশাইয় ভাববাদী সেই কারণ প্রযুক্ত প্রার্থনা করিলেন, ও স্বর্গের কাছে ক্রন্দন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য রাজা হিষ্কিয় ও আমোসের ছেলে নবী যিশাইয় প্রার্থনার মধ্য দিয়ে স্বর্গের ঈশ্বরের কাছে কান্নাকাটি করতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য বাদশাহ্‌ হিষ্কিয় ও আমোজের ছেলে নবী ইশাইয়া মুনাজাতের মধ্য দিয়ে বেহেশতের আল্লাহ্‌র কাছে ফরিয়াদ জানাতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন রাজা হিষ্কিয় ও আমোসের পুত্র যিশাইয় ঈশ্বরের কাছে সাহায্য ভিক্ষা করে চোখের জলে প্রার্থনা করতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা হিষ্কিয় আর আমোসের পুত্র ভাববাদী যিশাইয় তখন এই সঙ্কটের হাত থেকে রক্ষা পেতে উচ্চস্বরে স্বর্গের উদ্দেশ্যে প্রার্থনা করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইজন্য রাজা হিষ্কিয় ও আমোসের ছেলে ভাববাদী যিশাইয় প্রার্থনার মধ্য দিয়ে স্বর্গের ঈশ্বরের কাছে কান্নাকাটি করলেন।