2 Chronicles 32:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে মাবুদ হিষ্কিয় ও জেরুশালেম-নিবাসীদেরকে আসেরিয়ার বাদশাহ্ সন্হেরীবের হাত থেকে ও আর সকলের হাত থেকে নিস্তার করলেন এবং সমস্ত দিকে তাদেরকে রক্ষা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এইভাবে হিষ্কিয়কে ও জেরুশালেমের লোকজনকে আসিরিয়ার রাজা সন্হেরীবের হাত থেকে ও অন্যান্যদেরও হাত থেকে সদাপ্রভু রক্ষা করলেন। সবদিক থেকেই তিনি তাদের যত্ন নিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই প্রকারে সদাপ্রভু হিষ্কিয়কে ও যিরূশালেম-নিবাসীদিগকে অশূর-রাজ সন্হেরীবের হস্ত হইতে ও আর সকলের হস্ত হইতে নিস্তার করিলেন, এবং সর্ব্বদিকে তাহাদিগকে রক্ষা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই প্রকারে সদাপ্রভু হিষ্কিয়কে ও যিরূশালেম-নিবাসীদিগকে অশূর-রাজ সন্হেরীবের হস্ত হইতে ও আর সকলের হস্ত হইতে নিস্তার করিলেন, এবং সর্বদিকে তাহাদিগকে রক্ষা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে সদাপ্রভু আসিরিয়ার রাজা সন্হেরীবের এবং অন্যান্য সকলের হাত থেকে হিষ্কিয়কে ও যিরূশালেমের লোকদের রক্ষা করলেন। তিনি সব দিক দিয়েই তাদের নিরাপদে রাখলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে মাবুদ আশেরিয়ার বাদশাহ্ সন্হেরীবের এবং অন্যান্য সকলের হাত থেকে হিষ্কিয়কে ও জেরুজালেমের লোকদের রক্ষা করলেন। তিনি সব দিক দিয়েই তাদের নিরাপদে রাখলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে প্রভু পরমেশ্বর রাজা হিষ্কিয় ও জেরুশালেমের প্রজাদের সম্রাট সেনাখেরিব ও তাদের শত্রুদের হাত থেকে রক্ষা করেছিলেন। তিনি তাঁর প্রজাদের প্রতিবেশী রাজ্যের সঙ্গে শান্তি ও সদ্ভাবে বসবাস করার ব্যবস্থা করে দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু এইভাবে হিষ্কিয় ও তাঁর লোকদের অশূররাজ সন্হেরীব ও অন্যান্যদের হাত থেকে রক্ষা করেন| প্রভু তাদের সব দিকেই শান্তি দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে সদাপ্রভু অশূরের রাজা সন্হেরীবের এবং অন্যান্য সকলের হাত থেকে হিষ্কিয়কে ও যিরূশালেমের বসবাসকারী লোকদের রক্ষা করলেন এবং তিনি সব দিক দিয়েই তাদের নিরাপদে রাখলেন।