2 Chronicles 32:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ সময়ে হিষ্কিয়ের সাংঘাতিক অসুস্থ হয়ে পড়লো, আর তিনি মাবুদের কাছে মুনাজাত করলেন; তাতে মাবুদ তাঁকে জবাব দিলেন ও তাঁকে একটি অদ্ভুত লক্ষণ জানালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় হিষ্কিয় অসুস্থ হয়ে মৃত্যুমুখে পতিত হলেন। তিনি সেই সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন, যিনি তাঁকে উত্তর দিলেন ও তাঁকে এক অলৌকিক চিহ্নও দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ সময়ে হিষ্কিয়ের সাংঘাতিক পীড়া হইল, আর তিনি সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলেন; তাহাতে সদাপ্রভু তাঁহাকে উত্তর দিলেন, ও তাঁহাকে এক অদ্ভুত লক্ষণ জানাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ সময়ে হিষ্কিয়ের সাংঘাতিক পীড়া হইল, আর তিনি সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলেন; তাহাতে সদাপ্রভু তাঁহাকে উত্তর দিলেন, ও তাঁহাকে এক অদ্ভুত লক্ষণ জানাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় হিষ্কিয় অসুস্থ হয়ে মৃত্যুর মুখোমুখি হলেন। হিষ্কিয় সদাপ্রভুর কাছে প্রার্থনা করলে পর তিনি উত্তর দিলেন এবং তাঁকে একটা আশ্চর্য চিহ্ন দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় হিষ্কিয় অসুস্থ হয়ে মৃত্যুর মুখোমুখি হলেন। হিষ্কিয় মাবুদের কাছে মুনাজাত করলে পর তিনি জবাব দিলেন এবং তাঁকে একটা অলৌকিক-চিহ্ন দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সময় রাজা হিষ্কিয় ভীষণ অসুস্থ হয়ে পড়লেন, তখন তিনি মৃতপ্রায়। তিনি প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করলেন এবং প্রভু তাঁকে একটি চিহ্ন দিয়ে জানালেন যে তিনি সুস্থতা লাভ করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময়ে, হিষ্কিয় খুবই অসুস্থ হয়ে পড়লেন এবং প্রায় মৃত্যুমুখে পতিত হলেন| তিনি তখন প্রভুর কাছে প্রার্থনা করলে প্রভু তাঁকে দর্শন দিয়ে একটি দৈব সংকেতের প্রতি লক্ষ্য রাখতে বলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন হিষ্কিয় খুব অসুস্থ হয়ে মৃত্যুর মুখোমুখি হলেন। হিষ্কিয় সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন, আর সদাপ্রভু উত্তর দিলেন এবং তাঁকে একটা আশ্চর্য্য চিহ্ন দিলেন যে তিনি সুস্থ হবেন।