2 Chronicles 32:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন হিষ্কিয় তাঁর মনের গর্ব বুঝে নিজেকে অবনত করলেন, তিনি ও জেরুশালেম-নিবাসীরা তা করলেন। সেজন্য হিষ্কিয়ের সময়ে মাবুদের গজব তাদের উপরে নেমে আসল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন হিষ্কিয় তাঁর অন্তরে উৎপন্ন গর্বের বিষয়ে অনুতাপ করলেন, এবং তাঁর সাথে সাথে জেরুশালেমের লোকেরাও অনুতাপ করল; তাই হিষ্কিয়ের রাজত্বকালে সদাপ্রভুর ক্রোধ তাদের উপর নেমে আসেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন হিষ্কিয় আপন মনের গর্ব্ব বুঝিয়া আপনাকে অবনত করিলেন, তিনি ও যিরূশালেম-নিবাসীরা তাহা করিলেন। সেই জন্য সদাপ্রভুর ক্রোধ তাহাদের উপরে হিষ্কিয়ের সময়ে উপস্থিত হইল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন হিষ্কিয় আপন মনের গর্ব বুঝিয়া আপনাকে অবনত করিলেন, তিনি ও যিরূশালেম-নিবাসীরা তাহা করিলেন। সেই জন্য সদাপ্রভুর ক্রোধ তাহাদের উপরে হিষ্কিয়ের সময়ে উপস্থিত হইল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন হিষ্কিয় তাঁর অন্তরের গর্বের কথা বুঝতে পেরে নিজেকে নত করলেন এবং যিরূশালেমের লোকেরাও তা-ই করল। সেইজন্য হিষ্কিয়ের সময়ে সদাপ্রভুর ক্রোধ তাদের উপর নেমে আসল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন হিষ্কিয় তাঁর দিলের অহংকারের কথা বুঝতে পেরে নিজেকে নত করলেন এবং জেরুজালেমের লোকেরাও তা-ই করল। সেইজন্য হিষ্কিয়ের সময়ে মাবুদের গজব তাদের উপর নেমে আসল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শেষ পর্যন্ত হিষ্কিয় এবং জেরুশালেমের প্রজারা ঈশ্বরের কাছে নিজেদের অবনত করলেন। তাই ঈশ্বর রাজা হিষ্কিয়ের মৃত্যু পর্যন্ত প্রজাদের দণ্ডদান করেন নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই কারণে হিষ্কিয় ও এই সমস্ত লোকরা তাদের মনোভাব ও জীবনযাপনের ধারা পরিবর্তন করেছিলেন এবং গর্বিত হবার পরিবর্তে নম্রভাবে থাকতে শুরু করলেন| এর ফলে, হিষ্কিয়র জীবদ্দশায় প্রভুর ক্রোধাগ্নি তাদের স্পর্শ করেনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন হিষ্কিয় তাঁর নিজের হৃদয়ের গর্বের জন্য নিজেকে নত করলেন এবং যিরূশালেমের বসবাসকারী লোকেরাও তাই করল। সেইজন্য হিষ্কিয়ের দিনের সদাপ্রভুর ক্রোধ তাদের উপর নেমে আসল না।