2 Chronicles 32:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হিষ্কিয়ের অতি প্রচুর ধন ও প্রতাপ ছিল, তিনি তাঁর নিজের জন্য রূপা, সোনা, মণি, সুগন্ধি দ্রব্য, ঢাল ও সমস্ত রকম মনোহর পাত্রের কোষাগার প্রস্তুত করলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হিষ্কিয়ের প্রচুর ধনসম্পত্তি ও সম্মান ছিল, আর তিনি তাঁর রুপো ও সোনার এবং তাঁর দামি মণিমুক্তো, মশলাপাতি, ঢাল ও সব ধরনের দামি জিনিসপত্রের জন্য কয়েকটি কোষাগার তৈরি করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হিষ্কিয়ের প্রতি প্রচুর ধন ও প্রতাপ ছিল, তিনি আপনার জন্য রৌপ্যের, স্বর্ণের, মণির, সুগন্ধি দ্রব্যের, ঢালের ও সর্ব্বপ্রকার মনোহর পাত্রের কোষ প্রস্তুত করিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হিষ্কিয়ের অতি প্রচুর ধন ও প্রতাপ ছিল, তিনি আপনার জন্য রৌপ্যের, স্বর্ণের, মণির, সুগন্ধি দ্রব্যের, ঢালের ও সর্বপ্রকার মনোহর পাত্রের কোষাগার প্রস্তুত করিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হিষ্কিয়ের অনেক ধন-সম্পদ ও সম্মান ছিল। তাঁর সোনা-রূপা, মণি-মুক্তা, সুগন্ধি মশলা, ঢাল ও সমস্ত রকম দামী জিনিসপত্র রাখবার জন্য তিনি ধনভাণ্ডার তৈরী করালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হিষ্কিয়ের অনেক ধন-সম্পদ ও সম্মান ছিল। তাঁর সোনা-রূপা, মণি-মুক্তা, খোশবু মসলা, ঢাল ও সমস্ত রকম দামী জিনিসপত্র রাখবার জন্য তিনি ধনভাণ্ডার তৈরী করালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা হিষ্কিয় অত্যন্ত ধনবান হয়েছিলেন তাই লোকে তাঁকে সম্ভ্রম ও সম্মান করত। সোনা, রূপো, বহুমূল্য মণিমাণিক্য, মশলা, ঢাল এবং আরও নানান দামী জিনিষপত্র মজুত করে রাখার জন্য তিনি অনেক কোষাগার নির্মাণ করিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হিষ্কিয় বহু ধনসম্পদ ও সম্মানের অধিকারী হয়েছিলেন| তিনি সোনা, রূপো, গয়নাগাঁটি, মশলাপাতি অস্ত্রশস্ত্র ও অন্যান্য জিনিসপত্র রাখার জন্য নতুন নতুন জায়গা বানিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হিষ্কিয়ের অনেক ধন সম্পদ ও সম্মান ছিল। তাঁর নিজের জন্য সোনা রূপা, মণি মুক্তা, সুগন্ধি মশলা, ঢাল ও সমস্ত রকম দামী জিনিস (অলংকার) রাখবার জন্য তিনি ধনভান্ডার তৈরী করালেন।