2 Chronicles 32:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শস্য, আঙ্গুর-রস ও তেলের জন্য ভাণ্ডার এবং বিভিন্ন রকম পশুর ঘর ও ভেড়ার পালের খোঁয়াড় করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও শস্য, নতুন দ্রাক্ষারস ও জলপাই তেল মজুত করে রাখার জন্য কয়েকটি গুদামঘর তৈরি করলেন; আর বিভিন্ন ধরনের গবাদি পশু রাখার জন্য গোশালা ও মেষের পাল রাখার জন্য খোঁয়াড়ও তৈরি করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শস্য, দ্রাক্ষারস ও তৈলের জন্য ভাণ্ডার, এবং সর্ব্বপ্রকার পশুর ঘর ও মেষপালের খোঁয়াড় করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শস্য, দ্রাক্ষারস ও তৈলের জন্য ভাণ্ডার, এবং সর্বপ্রকার পশুর ঘর ও মেষপালের খোঁয়াড় করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া তিনি শস্য, নতুন আংগুর-রস ও তেল রাখবার জন্য ভাণ্ডার-ঘর তৈরী করালেন এবং বিভিন্ন রকম পশুর ও ছাগল-ভেড়ার থাকবার ঘরও তৈরী করালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া তিনি শস্য, নতুন আংগুর-রস ও তেল রাখবার জন্য ভাণ্ডার-ঘর তৈরী করালেন এবং বিভিন্ন রকম পশুর ও ছাগল-ভেড়ার থাকবার ঘরও তৈরী করালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উপরন্তু তিনি খাদ্যশস্য, সুরা এবং জলপাই তেল রাখার জন্য গোলাঘর ও তাঁর গরুর পাল রাখার জন্য গোয়াল ঘর এবং মেষপাল রাখার জন্য বাথান নির্মাণ করিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা তাকে যে সমস্ত খাদ্যশস্য, দ্রাক্ষারস, তেল ইত্যাদি পাঠাতো সেসব রাখার জন্যও ভাঁড়ার ঘর ছিল| গবাদি পশু, ঘোড়া এদের থাকার জন্য বানানো হয়েছিল গোয়াল ও আস্তাবল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এছাড়া তিনি শস্য, নতুন আঙুর রস ও তেল রাখবার জন্য ভান্ডার ঘর তৈরী করালেন এবং বিভিন্ন রকম পশু, ছাগল ও ভেড়ার থাকবার ঘরও তৈরী করালেন।