2 Chronicles 32:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি তাঁর নেতৃবর্গ ও শক্তিশালী লোকদের সঙ্গে নগরের বাইরে অবস্থিত ফোয়ারাগুলোর পানি বন্ধ করার মন্ত্রণা করলেন এবং তাঁরা তাঁর সাহায্য করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন নগরের বাইরে থাকা জলের উৎসগুলি থেকে আসা জলের স্রোত বন্ধ করে দেওয়ার বিষয়ে তিনি তাঁর কর্মকর্তা ও সামরিক কর্মচারীদের সাথে আলোচনা করলেন, এবং তারা তাঁকে সাহায্য করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি আপন অধ্যক্ষগণের ও বীর্য্যবান্ লোকদের সহিত নগরের বহিঃস্থিত উনুই সকলের জল বদ্ধ করিবার মন্ত্রণা করিলেন, এবং তাঁহারা তাঁহার সাহায্য করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি আপন অধ্যক্ষগণের ও বীর্যবান লোকদের সহিত নগরের বহিঃস্থিত উনুই সকলের জল বদ্ধ করিবার মন্ত্রণা করিলেন, এবং তাঁহারা তাঁহার সাহায্য করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এ দেখে তিনি তাঁর সেনাপতিদের ও যোদ্ধাদের সংগে পরামর্শ করে শহরের বাইরের ফোয়ারাগুলোর জল বন্ধ করে দেবেন বলে ঠিক করলেন। এই কাজে তাঁরা তাঁকে সাহায্য করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এ দেখে তিনি তাঁর সেনাপতিদের ও যোদ্ধাদের সংগে পরামর্শ করে শহরের বাইরের ঝর্ণাগুলোর পানি বন্ধ করে দেবেন বলে ঠিক করলেন। এই কাজে তাঁরা তাঁকে সাহায্য করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি এবং তাঁর পারিষদেরা জেরুশালেমের বাইরে জল সরবরাহ বন্ধ করে দেওয়া স্থির করলেন যাতে আসিরীয় সৈন্যরা জেরুশালেমের কাছে এসে জল না পায়। রাজকর্মচারীরা নগর প্রাচীরের বাইরে বহু লোক নিয়ে গিয়ে জলের সমস্ত প্রস্রবণ বন্ধ করে দিল যাতে সেখান থেকে জল প্রবাহিত না হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হিষ্কিয় তাঁর উচ্চপদস্থ কর্মচারী ও সৈন্যাধ্যক্ষদের সঙ্গে পরামর্শ করে ঠিক করলেন দুর্গের বাইরের ঝর্ণার জলধারা বন্ধ করে দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি তাঁর সেনাপতিদের ও যোদ্ধাদের সঙ্গে পরামর্শ করে শহরের বাইরের ফোয়ারাগুলোর জল বন্ধ করে দেবেন বলে ঠিক করলেন। এটি করার জন্য তাঁরা তাঁকে সাহায্য করলেন।