2 Chronicles 32:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই হিষ্কিয় গীহোনের পানির উচ্চতর মুখ বন্ধ করে সরল পথে দাউদ-নগরের পশ্চিম পাশে সেই পানি নামিয়ে এনেছিলেন। আর হিষ্কিয় তাঁর সকল কাজে কৃতকার্য হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই হিষ্কিয়ই গীহোন জলের উৎসের উপর দিকের মুখ বন্ধ করে দিলেন এবং জলের স্রোত দাউদ-নগরের পশ্চিমদিকে টেনে নামিয়েছিলেন। যে কোনো কাজে তিনি হাত লাগালেন, তাতেই তিনি সফল হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই হিষ্কিয় গীহোনের জলের উচ্চতর মুখ বদ্ধ করিয়া সরল পথে দায়ূদ-নগরের পশ্চিম পার্শ্বে সেই জল নামাইয়া আনিয়াছিলেন। আর হিষ্কিয় আপনার সকল কার্য্যেই কৃতকার্য্য হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই হিষ্কিয় গীহোনের জলের উচ্চতর মুখ বদ্ধ করিয়া সরল পথে দায়ূদ-নগরের পশ্চিম পার্শ্বে সেই জল নামাইয়া আনিয়াছিলেন। আর হিষ্কিয় আপনার সকল কার্যেই কৃতকার্য হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হিষ্কিয় গীহোন ফোয়ারার উপরের মুখ বন্ধ করে দায়ূদ-শহরের পশ্চিম দিক দিয়ে জল নিয়ে গিয়েছিলেন। তিনি তাঁর সব কাজেই সফল হয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হিষ্কিয় জিহোন ঝর্ণার উপরের মুখ বন্ধ করে দাউদ-শহরের পশ্চিম দিক দিয়ে পানি নিয়ে গিয়েছিলেন। তিনি তাঁর সব কাজেই সফল হয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা হিষ্কিয়ই গিহোন প্রস্রবণের বাইরের দিকের মুখ বন্ধ করে দিয়ে তার জলাধারাকে জেরুশালেমের প্রাচীরের এপারে ভিতরের দিকে সুড়ঙ্গ কাটিয়ে প্রবাহিত করিয়েছিলেন। হিষ্কিয় প্রতিটি কাজেই সফল হয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হিষ্কিয়ই জেরুশালেমের গীহোন ঝর্ণার উৎ‌স মুখের স্রোত আটকে তার গতিপথ দায়ুদ নগরীর পশ্চিম প্রান্তে পরিবর্তিত করেছিলেন| তাঁর সমস্ত কাজেই হিষ্কিয় সফলতা লাভ করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই হিষ্কিয় গীহোন ফোয়ারার উপরের মুখ বন্ধ করে দায়ূদ শহরের পশ্চিম দিক দিয়ে জল নিয়ে গিয়েছিলেন। তিনি তাঁর সকল কাজেই সফল হয়েছিলেন।