2 Chronicles 32:4 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব অনেক লোক একত্র হয়ে সমস্ত ফোয়ারা ও দেশের মধ্য দিয়ে প্রবাহিত স্রোত বন্ধ করে দিল। তারা বললো আসেরিয়ার বাদশাহ্রা এসে কেন অনেক পানি পাবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা এমন অনেক লোক একত্রিত করলেন, যারা দেশে বয়ে যাওয়া নদীনালার জলস্রোত বন্ধ করে দিয়েছিল। “আসিরিয়ার রাজারা এসে কেন প্রচুর জল পাবে?” তারা বলল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব অনেক লোক একত্র হইয়া সমস্ত উনুই ও দেশের মধ্য গিয়া প্রবাহিত স্রোত বদ্ধ করিল, তাহারা কহিল অশূর-রাজগণ আসিয়া কেন অনেক জল পাইবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব অনেক লোক একত্র হইয়া সমস্ত উনুই ও দেশের মধ্য দিয়া প্রবাহিত স্রোত বদ্ধ করিল, তাহারা কহিল অশূর-রাজগণ আসিয়া কেন অনেক জল পাইবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অনেক লোক জড়ো হয়ে সমস্ত ফোয়ারা ও দেশের মধ্য দিয়ে বয়ে যাওয়া জলের স্রোত বন্ধ করে দিল। তারা বলেছিল, “আসিরিয়ার রাজারা এসে কেন এত জল পাবে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অনেক লোক জমায়েত হয়ে সমস্ত ঝর্ণা ও দেশের মধ্য দিয়ে বয়ে যাওয়া পানির স্রোত বন্ধ করে দিল। তারা বলেছিল, “আশেরিয়ার বাদশাহ্রা এসে কেন এত পানি পাবে?”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সকলে মিলে দূর্গের বাইরে সমস্ত ঝর্ণা আর যিহূদার মধ্যে দিয়ে প্রবাহিত নদীর জল বন্ধ করার ব্যবস্থা করলেন| তাঁরা বললেন, “অশূররাজ এখানে আসুন এবং দেখুন কত জলকষ্ট আছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং অনেক লোক জড়ো হয়ে সমস্ত ফোয়ারা ও দেশের মধ্য দিয়ে বয়ে যাওয়া জলের স্রোত বন্ধ করে দিল। তারা বলল, “অশূর রাজারা এসে কেন এত জল পাবে?”