2 Chronicles 32:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি লোকদের উপর সেনাপতিদেরকে নিযুক্ত করলেন এবং নগরদ্বারের চকে তাঁর কাছে তাদেরকে একত্র করে এই উৎসাহজনক কথা বললেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রজাদের উপর তিনি সেনাপতিদের নিযুক্ত করে দিলেন এবং নগরের সিংহদুয়ারের সামনের চকে তাদের একত্রিত করে এই কথা বলে তাদের উৎসাহ দিলেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি লোকদের উপরে সেনাপতিদিগকে নিযুক্ত করিলেন, এবং নগরদ্বারের চকে আপনার নিকটে তাহাদিগকে একত্র করিয়া এই চিত্ততোষক বাক্য কহিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি লোকদের উপরে সেনাপতিদিগকে নিযুক্ত করিলেন, এবং নগরদ্বারের চকে আপনার নিকটে তাহাদিগকে একত্র করিয়া এই চিত্ততোষক বাক্য কহিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি লোকদের উপরে সেনাপতিদের নিযুক্ত করলেন এবং শহরের ফটকের চকে তাদের একত্র করে এই কথা বলে উৎসাহ দিলেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি লোকদের উপরে সেনাপতিদের নিযুক্ত করলেন এবং শহরের দরজার চকে তাদের একত্র করে এই কথা বলে উৎসাহ দিলেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নগরের সমস্ত লোককে তিনি সেনাপতিদের অধীনে নগরতোরণের কাছে উন্মুক্ত চত্বরে একত্র হতে আদেশ দিলেন। রাজা তাদের বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যুদ্ধের সৈন্যাধ্যক্ষদের ওপর তিনি সাধারণ লোকদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিলেন| তিনি শহরের প্রবেশ পথে এই সমস্ত সৈন্যাধ্যক্ষদের সঙ্গে দেখা করে তাদের উৎসাহ দিয়ে বললেন, “শক্তিশালী এবং সাহসী হও| অশূররাজের বিশাল সেনাবাহিনীর কথা ভেবে ভয় পাবার কোনো কারণ নেই| অশূররাজের থেকেও বড় শক্তি আমাদের সঙ্গে আছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি লোকদের উপরে সেনাপতিদের নিযুক্ত করলেন এবং শহরের দরজার বড় জায়গায় তাদের জড়ো করে এই কথা বলে উৎসাহ দিলেন,