2 Chronicles 32:7 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা বলবান হও, সাহস কর, আসেরিয়ার বাদশাহ্‌ ও তাঁর সঙ্গী সমস্ত লোক-সমাগমের সম্মুখে ভয় পেয়ো না কিংবা নিরাশ হোয়ো না; কারণ তাঁর সহায়ের চেয়ে আমাদের সহায় মহান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমরা বলবান ও সাহসী হও। আসিরিয়ার রাজাকে ও তাঁর সাথে থাকা বিশাল সৈন্যদল দেখে তোমরা ভয় পেয়ো না বা হতাশ হোয়ো না, কারণ তাঁর সাথে যে বা যারা আছে, তাদের তুলনায় আমাদের সাথে যিনি আছেন, তাঁর ক্ষমতা অনেক বেশি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা বলবান হও, সাহস কর, অশূর-রাজের সম্মুখে ও তাঁহার সঙ্গী সমস্ত লোক-সমারোহের সম্মুখে ভীত কি নিরাশ হইও না; কারণ তাঁহার সহায় অপেক্ষা আমাদের সহায় মহান্‌।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা বলবান হও, সাহস কর, অশূর-রাজের সম্মুখে ও তাঁহার সঙ্গী সমস্ত লোক-সমারোহের সম্মুখে ভীত কি নিরাশ হইও না; কারণ তাঁহার সহায় অপেক্ষা আমাদের সহায় মহান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আপনারা শক্তিশালী ও সাহসী হন। আসিরিয়ার রাজা ও তাঁর বিরাট সৈন্যদল দেখে আপনারা ভয় পাবেন না বা হতাশ হবেন না, কারণ তাঁর সংগে যারা আছে তাদের চেয়েও যিনি আমাদের সংগে আছেন তিনি আরও মহান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আপনারা শক্তিশালী ও সাহসী হন। আশেরিয়ার বাদশাহ্‌ ও তাঁর বিরাট সৈন্যদল দেখে আপনারা ভয় পাবেন না বা হতাশ হবেন না, কারণ তাঁর সংগে যারা আছে তাদের চেয়েও যিনি আমাদের সংগে আছেন তিনি আরও মহান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা দৃঢ় প্রতিজ্ঞ হও, আত্মবিশ্বাস রাখ। আসিরীয় সম্রাট বা তাঁর সৈন্যদের দেখে ভীত হয়ো না। তাঁর চেয়ে আমরা অনেক বেশি শক্তিমান।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আপনারা শক্তিশালী হন এবং সাহস করুন। অশূর রাজা ও তাঁর বিরাট সৈন্যদল দেখে আপনারা ভয় পাবেন না অথবা হতাশ হবেন না, কারণ তাঁর সঙ্গে যারা আছে তাদের চেয়েও যিনি আমাদের সঙ্গে আছেন তিনি আরও মহান।