2 Chronicles 32:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর সহায় মানুষের বাহুবল, কিন্তু আমাদের সাহায্য ও আমাদের পক্ষে যুদ্ধ করতে আমাদের আল্লাহ্ মাবুদ আমাদের সহায়। তখন লোকেরা এহুদার বাদশাহ্ হিষ্কিয়ের কথার উপর নির্ভর করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর সাথে আছে শুধু মানুষের হাত, কিন্তু আমাদের সাথে আছেন আমাদের সেই ঈশ্বর সদাপ্রভু, যিনি আমাদের সাহায্য করতে ও আমাদের হয়ে যুদ্ধ করতেও সক্ষম।” যিহূদার রাজা হিষ্কিয় প্রজাদের যে কথা বললেন, তা শুনে তারা ভরসা পেয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মাংসময় বাহু তাঁহার সহায়, কিন্তু আমাদের সাহায্য করিতে ও আমাদের পক্ষে যুদ্ধ করিতে আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের সহায়। তখন লোকেরা যিহূদা-রাজ হিষ্কিয়ের বাক্যে নির্ভর করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মাংসময় বাহু তাঁহার সহায়, কিন্তু আমাদের সাহায্য করিতে ও আমাদের পক্ষে যুদ্ধ করিতে আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের সহায়। তখন লোকেরা যিহূদা-রাজ হিষ্কিয়ের বাক্যে নির্ভর করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর সংগে রয়েছে কেবল মানুষের শক্তি, কিন্তু আমাদের সাহায্য করতে ও আমাদের পক্ষে যুদ্ধ করতে আমাদের সংগে রয়েছেন আমাদের ঈশ্বর সদাপ্রভু।” লোকেরা যিহূদার রাজা হিষ্কিয়ের কথা শুনে তাঁর কথার উপর নির্ভর করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর সংগে রয়েছে কেবল মানুষের শক্তি, কিন্তু আমাদের সাহায্য করতে ও আমাদের পক্ষে যুদ্ধ করতে আমাদের সংগে রয়েছেন আমাদের মাবুদ আল্লাহ্।” লোকেরা এহুদার বাদশাহ্ হিষ্কিয়ের কথা শুনে তাঁর কথার উপর ভরসা করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর শক্তি মানুষের বাহুবল কিন্তু আমাদের সাহায্যের জন্য এবং আমাদের পক্ষে যুদ্ধ করার জন্য আছেন আমাদের আরাধ্য ঈশ্বর স্বয়ং প্রভু পরমেশ্বর। রাজার এই কথা শুনে প্রজাবৃন্দ অত্যন্ত উৎসাহিত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অশূররাজের শুধু সৈন্যই আছে কিন্তু আমাদের সঙ্গে আমাদের প্রভু ঈশ্বর আছেন| তিনি আমাদের সাহায্য করবেন এবং আমাদের জন্য যুদ্ধ করবেন|” এই ভাবে যিহূদারাজ হিষ্কিয় সকলকে অনুপ্রাণিত করে তাদের মনের জোর বাড়িয়ে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর সঙ্গে রয়েছে কেবল মানুষের শক্তি, কিন্তু আমাদের সাহায্য করতে ও আমাদের পক্ষে যুদ্ধ করতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ঈশ্বর সদাপ্রভু।” লোকেরা যিহূদার রাজা হিষ্কিয়ের কথা শুনে তাঁর কথার উপর নির্ভর করে নিজেরা সান্ত্বনা পেল।