2 Chronicles 33:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য মাবুদ তাঁদের বিরুদ্ধে আসেরিয়ার বাদশাহ্র সেনাপতিদেরকে নিয়ে আসলেন; আর তারা মানশাকে হাতকড়া দিয়ে তাঁকে শিকল দিয়ে বেঁধে ব্যাবিলনে নিয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই তাদের বিরুদ্ধে সদাপ্রভু আসিরিয়ার রাজার সেই সেনাপতিদের নিয়ে এলেন, যারা মনঃশিকে বন্দি করল, তাঁর নাকে বড়শি গেঁথে দিয়েছিল, ও ব্রোঞ্জের শিকলে বেঁধে তাঁকে ব্যাবিলনে নিয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য সদাপ্রভু তাঁহাদের বিরুদ্ধে অশূর-রাজের সেনাপতিদিগকে আনিলেন; আর তাহারা মনঃশিকে হাতকড়ী দিয়া তাঁহাকে শৃঙ্খলে বদ্ধ করিয়া বাবিলে লইয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য সদাপ্রভু তাঁহাদের বিরুদ্ধে অশূর-রাজের সেনাপতিদিগকে আনিলেন; আর তাহারা মনঃশিকে হাতকড়া দিয়া তাঁহাকে শৃঙ্খলে বদ্ধ করিয়া বাবিলে লইয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই সদাপ্রভু তাদের বিরুদ্ধে আসিরিয়ার রাজার সেনাপতিদের নিয়ে আসলেন। তারা মনঃশিকে বন্দী করে তাঁর গায়ে আঁকড়া লাগিয়ে ব্রোঞ্জের শিকল দিয়ে বেঁধে বাবিলে নিয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই মাবুদ তাদের বিরুদ্ধে আশেরিয়ার বাদশাহ্র সেনাপতিদের নিয়ে আসলেন। তারা মানশাকে বন্দী করে তাঁর গায়ে আঁকড়া লাগিয়ে ব্রোঞ্জের শিকল দিয়ে বেঁধে ব্যাবিলনে নিয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং প্রভু পরমেশ্বর আসিরিয়ার সেনাপতিদের দিয়ে যিহুদীয়া আক্রমণ করে অধিকার করালেন। তারা মনঃশিকে বন্দী করে হাতকড়া পরিয়ে শিকলে বেঁধে ব্যাবিলনে নিয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রভু অশূররাজের সৈন্যাধ্যক্ষদের দিয়ে মনঃশির রাজত্ব আক্রমণ করালেন| এই সৈন্যাধ্যক্ষরা মনঃশিকে বন্দী করে তাঁর হাতে পায়ে বেড়ি পরিয়ে, শেকলে বেঁধে তাঁকে বাবিলে নিয়ে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কাজেই সদাপ্রভু তাদের বিরুদ্ধে অশূর রাজার সেনাপতিদের নিয়ে আসলেন। তারা মনঃশিকে বন্দী করে তাঁর হাতকড়ি পরিয়ে ব্রোঞ্জের শিকল দিয়ে বেঁধে তাঁকে বাবিলে নিয়ে গেল।