2 Chronicles 33:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সংকটাপন্ন হয়ে তিনি তাঁর আল্লাহ্‌ মাবুদের কাছে ফরিয়াদ জানালেন, ও তাঁর পূর্বপুরুষদের আল্লাহ্‌র সম্মুখে নিজেকে অতিশয় অবনত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুর্দশায় পড়ে তিনি তাঁর ঈশ্বর সদাপ্রভুর কাছে অনুগ্রহ চেয়েছিলেন এবং তাঁর পূর্বপুরুষদের ঈশ্বরের সামনে নিজেকে অত্যন্ত নত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সঙ্কটাপন্ন হইয়া তিনি আপন ঈশ্বর সদাপ্রভুর কাছে বিনতি করিলেন, ও আপন পিতৃপুরুষদের ঈশ্বরের সম্মুখে আপনাকে অতিশয় অবনত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সংকটাপন্ন হইয়া তিনি আপন ঈশ্বর সদাপ্রভুর কাছে বিনতি করিলেন, ও আপন পিতৃপুরুষদের ঈশ্বরের সম্মুখে আপনাকে অতিশয় অবনত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিপদে পড়ে তিনি তাঁর ঈশ্বর সদাপ্রভুর দয়া ভিক্ষা করলেন এবং তাঁর পূর্বপুরুষদের ঈশ্বরের সামনে নিজেকে খুবই নত করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিপদে পড়ে তিনি তাঁর মাবুদ আল্লাহ্‌র রহমত ভিক্ষা করলেন এবং তাঁর পূর্বপুরুষদের আল্লাহ্‌র সামনে নিজেকে খুবই নত করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখানে দুঃখ নির্যাতনের ফলে তিনি নত হলেন, তাঁর আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে ফিরে এলেন এবং তাঁর কাছে সাহায্য ভিক্ষা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর, যখন তিনি মহা সঙ্কটে পড়লেন, তখন মনঃশি প্রভু তাঁর ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন এবং গভীরভাবে তার পূর্বপুরুষের ঈশ্বরের কাছে নিজেকে অবনত করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন মনঃশি বিপদে পড়লেন, তিনি তাঁর ঈশ্বর সদাপ্রভুর কাছে দয়া ভিক্ষা করলেন এবং তাঁর পূর্বপুরুষদের ঈশ্বরের সামনে নিজেকে খুবই নত করলেন।