2 Chronicles 33:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে তাঁর কাছে মুনাজাত করলে তিনি তাঁর মুনাজাত গ্রাহ্য করলেন, তাঁর ফরিয়াদ শুনে তাঁকে পুনর্বার জেরুশালেমে তাঁর রাজ্যে আনলেন। তখন মানশা জানতে পারলেন যে, মাবুদই আল্লাহ্‌।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তিনি যখন তাঁর কাছে প্রার্থনা করলেন, তখন তাঁর মিনতি সদাপ্রভুর হৃদয় স্পর্শ করল ও তিনি তাঁর সনির্বন্ধ অনুরোধ শুনেছিলেন; তাই তিনি তাঁকে জেরুশালেমে ও তাঁর রাজ্যে ফিরিয়ে এনেছিলেন। তখন মনঃশি বুঝেছিলেন যে সদাপ্রভুই ঈশ্বর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে তাঁহার কাছে প্রার্থনা করিলে তিনি তাঁহার প্রার্থনা গ্রাহ্য করিলেন, তাঁহার বিনতি শুনিয়া তাঁহাকে পুনর্ব্বার যিরূশালেমে তাঁহার রাজ্যে আনিলেন। তখন মনঃশি জানিতে পারিলেন যে, সদাপ্রভুই ঈশ্বর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে তাঁহার কাছে প্রার্থনা করিলে তিনি তাঁহার প্রার্থনা গ্রাহ্য করিলেন, তাঁহার বিনতি শুনিয়া তাঁহাকে পুনর্বার যিরূশালেমে তাঁহার রাজ্যে আনিলেন। তখন মনঃশি জানিতে পারিলেন যে, সদাপ্রভুই ঈশ্বর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে প্রার্থনা করলে পর সদাপ্রভুর মন নরম হল এবং তাঁর মিনতি শুনে তিনি তাঁকে যিরূশালেমে ও তাঁর রাজ্যে ফিরিয়ে আনলেন। তখন মনঃশি বুঝতে পারলেন যে, সদাপ্রভুই ঈশ্বর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে মুনাজাত করলে পর মাবুদের মন নরম হল এবং তাঁর মিনতি শুনে তিনি তাঁকে জেরুজালেমে ও তাঁর রাজ্যে ফিরিয়ে আনলেন। তখন মানশা বুঝতে পারলেন যে, আল্লাহ্‌ই মাবুদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর মনঃশির প্রার্থনা গ্রাহ্য করলেন এবং তাঁকে জেরুশালেমে ফিরিয়ে নিয়ে গিয়ে আবার সিংহাসনে প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে তাঁকে উত্তর দিলেন। ফলে প্রভু পরমেশ্বরই যে স্বয়ং তাঁদের আরাধ্য ঈশ্বর এ সম্বন্ধে তিনি সুনিশ্চিত হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন এবং সাহায্য চাইলেন| ঈশ্বর তার প্রার্থনা শুনলেন এবং তার অনুরোধ রাখলেন এবং তিনি তাঁকে জেরুশালেমে, তাঁর রাজত্বে ফিরে গিয়ে তাঁর সিংহাসনে বসতে দিলেন| মনঃশি বুঝতে পারলেন যে প্রভুই প্রকৃত ঈশ্বর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে তিনি প্রার্থনা করলে সদাপ্রভুর তাঁর প্রার্থনা গ্রাহ্য করলেন এবং তাঁর মিনতি শুনে তিনি তাঁকে যিরূশালেমে ও তাঁর রাজ্যে ফিরিয়ে আনলেন। তখন মনঃশি জানতে পারলেন যে, সদাপ্রভুই ঈশ্বর।