2 Chronicles 33:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি মাবুদের গৃহ থেকে বিজাতীয় দেবতাদের মূর্তিগুলোকে এবং মাবুদের গৃহের পর্বতে ও জেরুশালেমে তাঁর নির্মিত সমস্ত কোরবানগাহ্ তুলে নিয়ে নগর থেকে বের করে দূরে ফেল দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর মন্দির থেকে তিনি বিজাতীয় দেবতাদের দূর করলেন এবং প্রতিমার মূর্তিগুলিও দূর করলেন, এছাড়াও মন্দির-পাহাড়ের উপর ও জেরুশালেমে তিনি যেসব বেদি তৈরি করলেন, সেগুলিও তিনি উপড়ে ফেলেছিলেন; এবং সেগুলি নগরের বাইরে ছুঁড়ে ফেলে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি সদাপ্রভুর গৃহ হইতে বিজাতীয় দেবগণকে ও প্রতিমাকে, এবং সদাপ্রভুর গৃহের পর্ব্বতে ও যিরূশালেমে আপনার নির্ম্মিত যজ্ঞবেদি সকল তুলিয়া লইলেন, এবং নগর হইতে বাহির করিয়া ফেলিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি সদাপ্রভুর গৃহ হইতে বিজাতীয় দেবগণকে ও প্রতিমাকে, এবং সদাপ্রভুর গৃহের পর্বতে ও যিরূশালেমে আপনার নির্মিত যজ্ঞবেদি সকল তুলিয়া লইলেন, এবং নগর হইতে বাহির করিয়া ফেলিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি সদাপ্রভুর ঘর থেকে দেব-দেবতাদের মূর্তিগুলোকে দূর করে দিলেন। তিনি যিরূশালেমে এবং সদাপ্রভুর ঘরের পাহাড়ের উপরে যে সব বেদী তৈরী করেছিলেন সেগুলোও দূর করে দিলেন। সেগুলো নিয়ে তিনি শহরের বাইরে ফেলে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি মাবুদের ঘর থেকে দেব-দেবীদের মূর্তিগুলোকে দূর করে দিলেন। তিনি জেরুজালেমে এবং মাবুদের ঘরের পাহাড়ের উপরে যে সব বেদী তৈরী করেছিলেন সেগুলোও দূর করে দিলেন। সেগুলো নিয়ে তিনি শহরের বাইরে ফেলে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দির থেকে সমস্ত অলীক দেবতা ও মূর্তি, যা তিনি মন্দিরে প্রতিষ্ঠিত করেছিলেন, সেগুলি সব সরিয়ে দিলেন। যে পাহাড়ের উপর মন্দির স্থাপিত হয়েছিল, সেই পাহাড় এবং জেরুশালেমের অন্যান্য যে সমস্ত স্থানে তিনি অন্যান্য জাতির আরাধ্য দেবতাদের পূজার বেদী তৈরী করেছিলেন, সব তুলে নিয়ে নগরের বাইরে ফেলে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি সমস্ত মূর্ত্তি ও প্রতিকৃতিগুলি প্রভুর মন্দির থেকে সরিয়ে ফেলেন এবং মন্দিরের পর্বতের ওপর এবং জেরুশালেমে তাঁর বানানো বেদীগুলিও ভেঙে শহরের বাইরে ফেলে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি সদাপ্রভুর ঘর থেকে বিজাতীয় দেবতাদের মুর্ত্তিগুলোকে নিয়ে বাইরে ফেলে দিলেন। তিনি যিরূশালেমে এবং সদাপ্রভুর ঘরের পাহাড়ের উপরে যে সব বেদী তৈরী করেছিলেন সেগুলোও নিয়ে তিনি শহরের বাইরে ফেলে দিলেন।