2 Chronicles 33:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদের কোরবানগাহ্ মেরামত করে তার উপরে মঙ্গল-কোরবানী ও শুকরিয়া-উপহার কোরবানী করলেন এবং ইসরাইলের আল্লাহ্ মাবুদের সেবা করতে এহুদাকে হুকুম করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তিনি সদাপ্রভুর যজ্ঞবেদিটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনেছিলেন এবং সেটির উপরে মঙ্গলার্থক-নৈবেদ্য ও ধন্যবাদের বলি উৎসর্গ করলেন, ও যিহূদার লোকজনকেও বললেন, যেন তারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সেবা করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভুর বেদি সারাইয়া তাহার উপরে মঙ্গলার্থক বলি ও স্তবার্থক উপহার উৎসর্গ করিলেন, এবং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সেবা করিতে যিহূদাকে আজ্ঞা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভুর বেদি সারাইয়া তাহার উপরে মঙ্গলার্থক বলি ও স্তবার্থক উপহার উৎসর্গ করিলেন, এবং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সেবা করিতে যিহূদাকে আজ্ঞা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি সদাপ্রভুর বেদী আবার ঠিক করলেন এবং তার উপরে যোগাযোগ ও কৃতজ্ঞতা-উৎসর্গের অনুষ্ঠান করলেন। তিনি যিহূদার লোকদের আদেশ দিলেন যেন তারা ইস্রায়েলীয়দের ঈশ্বর সদাপ্রভুর সেবা করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি মাবুদের কোরবানগাহ্ আবার ঠিক করলেন এবং তার উপরে যোগাযোগ ও কৃতজ্ঞতা-কোরবানী দিলেন। তিনি এহুদার লোকদের হুকুম দিলেন যেন তারা বনি-ইসরাইলদের মাবুদ আল্লাহ্র এবাদত করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের উপাসনার বেদী তিনি সারিয়ে দিলেন এবং তার উপর স্বস্ত্যয়ন বলি ও কৃতজ্ঞতার বলি উৎসর্গ করলেন। তিনি যিহুদীয়ার প্রজাদের ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আরাধনা করার আদেশ দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তিনি প্রভুর জন্য বেদীটি উদ্ধার করলেন এবং মঙ্গল নৈবেদ্য ও ধন্যবাদ জ্ঞাপন-সূচক নৈবেদ্য অর্পণ করলেন এবং যিহূদার সমস্ত লোকদের প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের সেবায় নিযোজিত হতে আদেশ দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি সদাপ্রভুর বেদী পুনরায় ঠিক করলেন এবং তার উপরে মঙ্গলের জন্য বলি ও কৃতজ্ঞতা উৎসর্গের অনুষ্ঠান করলেন। তিনি যিহূদার লোকদের নির্দেশ দিলেন যেন তারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সেবা করে।