2 Chronicles 33:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অবশ্য লোকেরা তখনও উচ্চস্থলীতে কোরবানী করতো, কিন্তু কেবল তাদের আল্লাহ্‌ মাবুদের উদ্দেশেই করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রজারা অবশ্য তখনও পূজার্চনার উঁচু উঁচু স্থানগুলিতেই নৈবেদ্য উৎসর্গ করে যাচ্ছিল, তবে শুধুমাত্র তাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশেই তারা তা করছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সত্য বটে, তখনও লোকে উচ্চস্থলীতে যজ্ঞ করিত, কিন্তু কেবল আপনাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশেই করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সত্য বটে, তখনও লোকে উচ্চস্থলীতে যজ্ঞ করিত, কিন্তু কেবল আপনাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশেই করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অবশ্য লোকেরা তখনও পূজার উঁচু স্থানগুলোতে পশু উৎসর্গ করত, তবে তারা তা করত কেবল তাদের ঈশ্বর সদাপ্রভুরই উদ্দেশে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অবশ্য লোকেরা তখনও পূজার উঁচু স্থানগুলোতে পশু-কোরবানী দিত, তবে তারা তা করত কেবল তাদের মাবুদ আল্লাহ্‌রই উদ্দেশে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্যান্য উপাসনার স্থানে লোকেরা বলি উৎসর্গ করলেও সেই বলি তারা প্রভু পরমেশ্বরের উদ্দেশেই উৎসর্গ করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা উচ্চস্থলীতে বলি দিলেও তারা তা একমাত্র তাদের প্রভু ঈশ্বরের উদ্দেশ্যেই দিতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অবশ্য লোকেরা তখনও পূজার উঁচু জায়গা গুলোতে যজ্ঞ করত, কিন্তু তারা শুধুমাত্র তাদের ঈশ্বর সদাপ্রভুরই উদ্দেশ্যেই করত।